AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্যের বাড়িতে ফোন, আচমকা হাজির বচ্চন পরিবার, কিছু বোঝার আগেই ঘটে যায় সবটা

Controversy: কীভাবে আগে থেকে কিচ্ছু না জানিয়ে তাঁর বাড়িতে হাজির হন গোটা বচ্চন পরিবার। তাঁর বাবার অনুপস্থিতিতেই কীভাবে জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছিলেন তিনি। কীভাবে এক ফোনেই হয়ে গিয়েছিল তাঁর বাগদান।

ঐশ্বর্যের বাড়িতে ফোন, আচমকা হাজির বচ্চন পরিবার, কিছু বোঝার আগেই ঘটে যায় সবটা
| Updated on: Mar 06, 2025 | 1:26 PM
Share

চর্চায় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক। কিছুই নাকি ভাল যাচ্ছে না তাঁদের মধ্যে। এও শোনা যাচ্ছে, এই মুহূর্তে মেয়েকে নিয়ে নাকি মায়ের কাছে আলাদা থাকছেন বিশ্বসুন্দরী। এই সবের মধ্যেই বারেবারেই ভাইরাল হচ্ছে তাঁদের নানা পুরনো ভিডিয়ো। এমনই এক ভাইরাল ভিডিয়ো নিয়েই এই মুহূর্তে হচ্ছে তুমুল আলোচনা। ভিডিয়োটি ঐশ্বর্য রাই বচ্চনের একটি সাক্ষাৎকারের কিছু অংশ। যেখানে তিনি অকপটেই শেয়ার করেছেন, কীভাবে আগে থেকে কিচ্ছু না জানিয়ে তাঁর বাড়িতে হাজির হন গোটা বচ্চন পরিবার। তাঁর বাবার অনুপস্থিতিতেই কীভাবে জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছিলেন তিনি। কীভাবে এক ফোনেই হয়ে গিয়েছিল তাঁর বাগদান।

নায়িকার কথায়, “আমি দক্ষিণ ভারতীয়, রোকা কী জিনিস আমি নিজেই জানতাম না। হঠাৎ অভিষেকের বাড়ি থেকে ফোন আসে। বাবা সে সময় শহরের বাইরে। বাবার আসতে একদিন সময় লাগবে। ওদিকে পা (অমিতাভ বচ্চন) আর বাকিরা বাড়ি চলে আসছে। আমি অভিষেককে ফোন করতেই ও বলল, “আমি কিচ্ছু জানি না”। আমি তো অবাক। ওহ মাই গড! এটাই ছিল আমার প্রতিক্রিয়া।” বাবার অপেক্ষা না করেই বাগদান সম্পন্ন হয়ে গিয়েছিল ঐশ্বর্যর। তিনি নিজেও পুরো ঘটনায় অবাক হয়ে যান! শুধু কি তাই? বাগদান হওয়ার পরেই ঐশ্বর্যাকে নিজেদের বাড়িতেও নিয়ে যেতে চান বচ্চনেরা। যদিও বাবা হাজির না থাকায় সেই সময় আর বচ্চন পরিবারে যাওয়া হয়নি তাঁর।

এই সময় বচ্চন পরিবার অন্দরের সমীকরণ নিয়ে প্রায় প্রতিদিনই রটছে নানা কথা। সম্প্রতি শ্বেতা বচ্চনের জন্মদিন ছিল। অভিষেক তাঁর দিদিকে নিয়ে এক আবেগঘন পোস্ট করলেও ঐশ্বর্য কিন্তু ননদকে নিয়ে একটা বাক্যও খরচ করেননি। তা নিয়েও হয়েছিল বিস্তর আলোচনা। যদিও সম্পর্ক নিয়ে চুপই রয়েছেন তাঁরা। বাইরের জগতের কাছে তাই সবটাই ধোঁয়াশা।

Follow Us