AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনুষ্কার প্রতি গোপন প্রেম? চুমু প্রসঙ্গে প্রকাশ্যে এ কী বলে বসেন রণবীর!

Bollywood Controversy: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন এবং অনুষ্কা শর্মার সঙ্গে চুম্বন করার দৃশ্য ছিল রণবীর কাপুরের। কিন্তু শুটিংয়ের সময় ঐশ্বর্যকে চুমু খাননি রণবীর। কিন্তু ছবিতে সত্যি-সত্যিই অনুষ্কাকে চুমু খেয়েছিলেন কাপুর সন।

অনুষ্কার প্রতি গোপন প্রেম? চুমু প্রসঙ্গে প্রকাশ্যে এ কী বলে বসেন রণবীর!
| Updated on: Mar 27, 2025 | 6:24 PM
Share

একবার প্রকাশ্যে বলিউড অভিনেতা রণবীর কাপুর বলেছিলেন যে, তিনি বলি-অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করতে চান। কিন্তু সেই সময় অনুষ্কার প্রেম জীবনে ঢুকে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটের তৎকালীন অভিনায়ক বিরাট কোহলি। রণবীর বলেছিলেন, “বিরাট খুবই ভাগ্যবান পুরুষ।” করণ জোহর পরিচালিত এবং রণবীর-অনুষ্কার ছবি ‘অ্য়ায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারের সময় এমনটাই বলেছিলেন প্রাক্তন অধিনায়ক।

সেই কথোপকথন চলাকালীন রণবীর কাপুর অনুষ্কার প্রতি তাঁর ভাল লাগা জাহির করেছিলেন সক্কলের সামনেই। সেই সময় বহু মানুষের মনে হয়েছিল অনুষ্কা রণবীরকে এক্কেবারের পাত্তা দেন না এবং তাঁকে ফেন্ডস-ওন করে রাখেন। কিন্তু সত্যি হল এটাই, অনুষ্কা রণবীরকে তাঁর ভীষণই ভাল বন্ধু মনে করেন। তাঁদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন এবং অনুষ্কা শর্মার সঙ্গে চুম্বন করার দৃশ্য ছিল রণবীর কাপুরের। কিন্তু শুটিংয়ের সময় ঐশ্বর্যকে চুমু খাননি রণবীর। কিন্তু ছবিতে সত্যি-সত্যিই অনুষ্কাকে চুমু খেয়েছিলেন কাপুর সন। বলেছিলেন, এ বিষয় অনুষ্কা দারুণ ভাল। তাঁকে আরও বেশি চুমু খেতে চেয়েছিলেন নাকি রণবীর। বিরাট কোহলির দিকে ইঙ্গিত করে বলেছিলেন, “কেউ একজন ভীষণ লাকি।” সেই সময় বিরাট কোহলির সঙ্গে সম্পর্কের কথা অনুষ্কা প্রকাশ্যে আনতে চাননি। তাঁদের বিয়েটাও হয়নি। এই ভিডিয়োটি ভাইরাল হয়েছিল নেটমহলে।

পরবর্তীকালে অনুষ্কা বিয়ে করেন বিরাটকে। তাঁদের বর্তমানে দুই সন্তানও আছে–ভামিকা এবং অকায়। অন্যদিকে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আলিয়াকে বিয়ে করেন রণবীর। তাঁদেরও এখন একসন্তান আছে–রাহা কাপুর।

Follow Us