AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Babarsa: বাবরের নামে বাবরসা, ভাইফোঁটা আসতেই বিকোচ্ছে হু হু করে

Babarsa: বাবরের নামে বাবরসা, ভাইফোঁটা আসতেই বিকোচ্ছে হু হু করে

Asim Bera

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Nov 10, 2026 | 11:44 PM

Share

বাবরসার নাম নিয়ে রয়েছে কাহিনি। ১৭০০ খ্রিস্টাব্দের পাঁচের দশকে বর্গীরা বিভিন্ন জায়গায় আক্রমণ করে লুটপাট চালাত। ১৭৪৮ থেকে ১৭৫৩ সালের মধ্যে কোনও এক সময় বর্ধমান থেকে বর্গীরা আক্রমণ করতে করতে ক্ষীরপাইয়ের দিকে আসছিল। তখন ক্ষীরপাইয়ের মানুষ ভয় পেয়ে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ইংরেজ অফিসার এডওয়ার্ড বাবরকে অনুরোধ করেন বর্গী আক্রমণ থেকে ক্ষীরপাইকে রক্ষা করতে।

ক্ষীর থেকে ক্ষীরপাই, বাবর থেকে বাবরসা। নামেই মিষ্টি, স্বাদেও মিষ্টি, সামনেই ভাইফোঁটা। তুঙ্গে চাহিদা।
সেই মিষ্টির টানেই ভাইফোঁটা আসতেই জমজমাট হয়ে উঠেছে ক্ষীরপাই। দুধ, ঘি, ময়দা মিশ্রিত তরল পদার্থ ফোঁটাফোঁটা করে গরম ঘিয়ে ফেলে বেশ কিছুটা সময় নিয়ে তৈরি হয় একটি বাবরসা। মিষ্টির রস বা মধু মিশ্রিত করেই খেতে হয় এই বাবরসা।

বাবরসার নাম নিয়ে রয়েছে কাহিনি। ১৭০০ খ্রিস্টাব্দের পাঁচের দশকে বর্গীরা বিভিন্ন জায়গায় আক্রমণ করে লুটপাট চালাত। ১৭৪৮ থেকে ১৭৫৩ সালের মধ্যে কোনও এক সময় বর্ধমান থেকে বর্গীরা আক্রমণ করতে করতে ক্ষীরপাইয়ের দিকে আসছিল। তখন ক্ষীরপাইয়ের মানুষ ভয় পেয়ে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ইংরেজ অফিসার এডওয়ার্ড বাবরকে অনুরোধ করেন বর্গী আক্রমণ থেকে ক্ষীরপাইকে রক্ষা করতে।

এডওয়ার্ড বাবর ক্ষীরপাই শহরের অদূরে শ্যামদেবের কাছে বর্গীদের আটকে দেন। এরপর পরান আটা নামে এক মিষ্টান্ন ব্যবসায়ী ময়দা, দুধ, ঘি ও মধু দিয়ে নতুন এক মিষ্টি তৈরি করে এডওয়ার্ড বাবরকে উপহার দেন। তাঁর নাম অনুসারেই বাবরসা নামটি এসেছে বলে জনশ্রুতি রয়েছে।

Follow Us