‘সব জেনেও বেচারি সেজে থাকছেন’ অমিতাভকে নিয়ে জয়াকে তুলোধোনা রেখার

Jaya-Rekha Relation: কখনও রেখার গালে জয়া বচ্চনের সপাট চড়, কখনও আবার জয়া বচ্চনকে পরোক্ষভাবে রেখার হুমকি, সবটাই দুয়ে দুয়ে চার করে দিত দিনের আলোতে। সেই রেখাই একবার এক সাক্ষাৎকারে জয়াকে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন অনেক কিছুই। প্রশ্ন তুলেছিলেন, সবটা জেনে কেন তিনি এই সংসারে পড়ে রয়েছেন।

সব জেনেও বেচারি সেজে থাকছেন অমিতাভকে নিয়ে জয়াকে তুলোধোনা রেখার

Feb 07, 2024 | 2:26 PM

রেখা অমিতাভ বচ্চন, বলিউডের অন্যতম চর্চিত দুই নাম। যাঁদের নিয়ে সিনেপাড়ায় চর্চা আজও তুঙ্গে। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তাঁরা। তবে রিল লাইফের এই জুটি নাকি একে অপরকে মন দিয়েছিলেন রিয়েল লাইফেও। জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটে থাকলেও রেখা বারবার আকারে ইঙ্গিতে তা স্পষ্ট করে দিয়েছিলেন রেখা। কখনও নাম নিয়ে, কখনও আবার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মনে ঠিক কার জায়গা রয়েছে। এ যেন এক ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে কখনও রেখার গালে জয়া বচ্চনের সপাট চড়, কখনও আবার জয়া বচ্চনকে পরোক্ষভাবে রেখার হুমকি, সবটাই দুয়ে দুয়ে চার করে দিত দিনের আলোতে। সেই রেখাই একবার এক সাক্ষাৎকারে জয়াকে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন অনেক কিছুই। প্রশ্ন তুলেছিলেন, সবটা জেনে কেন তিনি এই সংসারে পড়ে রয়েছেন।

সেদিন ঠিক কী বলেছিলেন রেখা?

ফিল্ম ফেয়ারকে দেওয়া ১৯৮৪ সালে এক সাক্ষাৎকারে রেখা সরাসরি জয়া বচ্চনকে নাম না করে আক্রমণ করে বসেন। যেখানে তিনি স্পষ্ট বলেছিলেন, ”কেউ গুরুত্ব দেন না, আমি কী চাই। আমিও তো একটা মেয়ে তাই না? পরিবারের সকলেও অসম্মানিত, কার অভিভাবক অসম্মানিত হবে না বলুন তো, যদি জানতে পারেন, তাঁদের সন্তানের একটি সম্পর্ক আছে শুনলে? আর ভাবমূর্তীর কথা বলছেন, কেউ ভেতরটা দেখে না। অপরজন নিজের বেচারি ভাবমূর্তী কী সুন্দর ধরে রেখে চলেছেন। এই প্রভাবটা খুব ভাল তাই না? আমি মুক্ত। উল্টোদিকের মানুষটা সেটা পারেন না, ফেলে চলে যেতে পারেন না।”

যদিও রেখার এমনই একাধিক মন্তব্য বারবার কারণে আসার পরও এই প্রসঙ্গে মুখ একটা কথা বলতে শোনা যায়নি জয়া বচ্চনকে। কেবল বিটাউন সূত্রে জানা যায়, রেখাকে নাকি জয়া অনুরোধ করেছিলেন, তাঁর সন্তানদের কথা ভেবে, অমিতাভের ইমেজের কথা ভেবে সংসারটা না ভাঙতে।

Loading...
Unable to load recommendations.
Follow Us