AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাবার জমিদারি পেয়েছ?’ আরিয়ানের ওপর মেজাজ হারিয়ে চিৎকার শাহরুখের

Shahrukh-Aryan: কী এমন করলেন আরিয়ান? সারা রাত ধরে বাবাকে দিয়ে শুট করালেন তিনি। আর শত কাটের পরই আরিয়ানের ওপর মেজাজ হারিয়ে বসেন তিনি। প্রশ্ন করেন 'বাবার জমিদারি পেয়েছ?' তবে নাহ, রেগে নয়, সবটাই মজার ছলে করা।  

'বাবার জমিদারি পেয়েছ?' আরিয়ানের ওপর মেজাজ হারিয়ে চিৎকার শাহরুখের
| Updated on: Feb 09, 2025 | 7:24 PM
Share

শাহরুখ খান ও আরিয়ান খান, বাবা-ছেলে জুটি বলিউডে বেশ চর্চিত। ছেলের পাশে যেভাবে প্রতিটা পদে পদে থেকেছেন শাহরুখ, তা এক কথায় বলতে গেলে প্রশংসিত প্রতিটা ক্ষেত্রে। আদর্শ বাবার তকমাও পেয়েছেন তিনি। আর সেই প্রাণের আরিয়ানের প্রথম কাজ, শাহরুখ পাশে থাকবেন না, তা কি হয়! আসছে আরিয়ানের প্রথম সিরিজ, যা তিনি পরিচালনা করেছেন। তার প্রোমোতেই এ কোন লুকে ধরা দিলেন শাহরুখ খান? ছেলের ওপর রীতিমতো মেজাজ হারালেন শাহরুখ। কী এমন করলেন আরিয়ান? সারা রাত ধরে বাবাকে দিয়ে শুট করালেন তিনি। আর শত কাটের পরই আরিয়ানের ওপর মেজাজ হারিয়ে বসেন তিনি। প্রশ্ন করেন ‘বাবার জমিদারি পেয়েছ?’ তবে নাহ, রেগে নয়, সবটাই মজার ছলে করা।

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রথমবারের মতো ওয়েব সিরিজ পরিচালনা করছেন, যা নেটফ্লিক্সে মুক্তি পাবে। এদিন ধুমধাম করে ছেলে আরিয়ান পরিচালিত সিরিজের ঘোষণা করলেন কিং খান। সেই সঙ্গে বলেন, “এতগুলো বছর ধরে মানুষ যে পরিমাণ ভালবাসা দিয়েছে আমায়। তার ৫০ শতাংশ ভালবাসাও আমার ছেলে-মেয়েকে দেন তাহলে আমি খুবই উপকৃত হব। আমার অনেক তারকা বন্ধু এই শো-এর সঙ্গে যুক্ত হয়েছেন সবটাই অবশ্য আরিয়ানকে ভালবেসে।”

শাহরুখ সেদিন আরও বলেন, “সবকিছু এরাই সামলে নেন, আমি শুধু নামে প্রযোজক। আমি আসলে একটা ব্লাডি স্টার, আসল কাজটা করে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, আর প্রোডাকশন টিম।” বাবার মতো তাঁর দুই সন্তানও পুরো নম্বর পাবে আপাতত সেটাই দেখার।

Follow Us