AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অনেক অন্যায় করেছি, গৌরী মুখ বুজে সহ্য করেছে’, ভুল স্বীকার শাহরুখের

Bollywood Controversy: শাহরুখ খানের স্ত্রী হওয়াটা এতটা সহজ নয়। এটুকু বলেই তিনি তাঁর হাসি দিয়ে সবটা বুঝিয়ে দিয়েছিলেন। যে পুরুষের দিকে শত শত মহিলার নজর, তাঁকে নিজের করে সংসার করাটা কি সত্যি চ্যালেঞ্জ নয়?

'অনেক অন্যায় করেছি, গৌরী মুখ বুজে সহ্য করেছে', ভুল স্বীকার শাহরুখের
| Updated on: Jun 13, 2024 | 1:45 PM
Share

তিনি শাহরুখ খান। বলিউডের বাদশা। হাজার-হাজার মহিলা ভক্তের মনে তিনি রাজ করে চলেছেন প্রায় তিন দশক। তিনি পর্দায় মানেই যেন স্বপ্নের পুরুষকে একঝলক কাছে পাওয়া। যে সেলিব্রিটিকে ঘিরে হাজার হাজার নারী এভাবেই স্বপ্ন যাপন করেন, তাঁর স্ত্রী গৌরী খান না-জানি কতই না লাকি! এমনটা অনেকেই মনে করেন। গৌরী খানকেও এহেন প্রশ্নের মুখে পড়তে হয়। হাসতে-হাসতে গৌরী খান উত্তর দিয়েছিলেন, শাহরুখ খানের স্ত্রী হওয়াটা এতটা সহজ নয়। এটুকু বলেই তিনি তাঁর হাসি দিয়ে সবটা বুঝিয়ে দিয়েছিলেন। যে পুরুষের দিকে শত শত মহিলার নজর, তাঁকে নিজের করে সংসার করাটা কি সত্যি চ্যালেঞ্জ নয়? যদিও গৌরী খানের কাছে তা সত্যি কোনও চ্যালেঞ্জের ছিল না।

শাহরুখের জীবনে এসেছে পরকীয়ার গুঞ্জণ, এসেছে ব্যর্থতা, এসেছে অবসাদ, তবুও কিং-কে ভাঙা এতটা সহজ নয়। কারণ তাঁদের সংসারের বুনিয়াদই ছিল বিশ্বাস আর ভরসা। শূণ্য থেকে শুরু করা এই জুটি আজ বলিউডের তাজ। তবে কোথাও গিয়ে গৌরীর মনে-মনে চলা যুদ্ধের কথা শাহরুখ খানের অজানা নয়। তিনি জানেন, ঠিক কোন সময় কেন গৌরীকে কোন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। একবার রিয়্যালিটি শো ‘দশ কা দম’-এর সিজ়ন থ্রিতে এসে এসে সলমন খানকে এমন কথা নিজে মুখে জানান শাহরুখ স্বীকার করে নেন, তাঁর ভুলও কম ছিল না।

সেদিন শোয়ে দাঁড়িয়ে কিং খান স্ত্রীর প্রশংসা করে বলেন, ”আমার মনে হয় গৌরী অনেকটাই সামলেছে। প্রচুর ভুল করেছি। অনেক দুষ্টুমি করেছি…, অনেক অন্যায় করেছি, কিন্তু কোথাও না কোথাও ও চুপ থেকে আমায় সামলে গিয়েছে।” শাহরুখ ও গৌরীর সম্পর্কে বিচ্ছেদের খবর কখনই সামনে আসেনি। কিংবা শাহরুখকে নিয়ে কোনও বেগতিক প্রশ্নের উত্তর দিতে দেখা যায়নি গৌরীকে। তিনি নিজের কাজ, আর সংসার নিয়েই থেকেছেন। আর আস্থা রেখে গিয়েছেন নিজের সম্পর্কের ওপর।

Follow Us