AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soham Fear: রাত হলেই অজানা আতঙ্ক-ভয়, কী এমন ঘটে সোহমের সঙ্গে?

Soham Chakraborty Fear: সেই রাতে রুদ্রনীলের সঙ্গে শুটে ছিলেন। এরপর ক্যামেরা পার্সেনের সঙ্গে শুতেন সেখানে তিনি, সোহমের কথায়, সেই ব্যক্তিও অনুভব করেছিলেন।

Soham Fear: রাত হলেই অজানা আতঙ্ক-ভয়, কী এমন ঘটে সোহমের সঙ্গে?
| Updated on: Jun 13, 2024 | 3:14 PM
Share

সোহম চক্রবর্তী। ছোট থেকে তিনি টলিউডে মাস্টার বিট্টু নামেই পরিচিত। মাত্র তিন বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। বর্তমানে একের পর এক কাজ করে চলেছেন সোহম। তবে জানেন কি, এই সোহমের সঙ্গে একাধিকবার ঘটে একাধিক ঘটনা। যা রীতিমত চমকে দিতে পারে আপনাকে। শুনে নিজেই অবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। জি বাংলার শো অপুর সংসারে এসে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন সোহম চক্রবর্তী। তিনি নাকি যেখানেই যান, সেখানেই ভূত দেখেন। তিনি অনুভব করতে পারেন আশে পাশে কেউ একজন রয়েছে। কেউ কিছু একটা করছে, যা খুব একটা স্বাভাবিক অনুভূতি নয়।

একবার কাটমান্ডু ছবির শুটিং-এ গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল সোহমের। তিনি যে ঘরে শুয়েছিলেন তিনি অনুভব করেছিলেন, কেউ একজন আসেপাশে রয়েছে। তিনি বুঝতে পারেন খাটে কেউ যেন বসছে। রাত তখন একটা। তিনি ভেবে দেখেন কাকে ফোন করা যায়। এই সময় মাথায় আসে তাঁর রুদ্রনীল ঘোষের কথা। তিনি সেই রাতে রুদ্রনীলের সঙ্গে শুটে ছিলেন। এরপর ক্যামেরা পার্সেনের সঙ্গে শুতেন সেখানে তিনি, সোহমের কথায়, সেই ব্যক্তিও অনুভব করেছিলেন।

এখানেই শেষ নয়, সোহম এদিন আরও একটি গল্প শেয়ার করেন, ”আরও অনেক বছর আগে একটা শুট করতে গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপর একটি গেস্টহাউস ছিল। সেখানে গিয়েও ফিল করেছিলাম, আমার যিনি সহকারী ছিলেন, তিনিও দেখেছিলেন, রাত্রে একটা কালো মেয়ের ছায়া বাথরুম থেকে বেরচ্ছে, পুরো ঘরটা ঘুরে ঢুকে যাচ্ছে।” সবটা শুনে অবাক হয়ে থাকেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই থেকেই সোহমের কোথাও গিয়ে যেন মনে মনে একটা ভয় কাজ করে। রাত হলেই অজানা ভয়।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?