অভিনেত্রীর সঙ্গে অভিনেতা ঘনিষ্ঠ হয়ে পড়লেন? টলিপাড়ায় নতুন প্রেম কি

টলিপাড়ার শুটিং ফ্লোরের কত খবর যে বাইরে চলে আসে! আর শুটিং ফ্লোরে এমন সব কাণ্ড ঘটে, যা দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল। এদিকে বিস্তর চর্চা শুরু হয়ে যায়। টলিপাড়ার একজন নামী অভিনেত্রী, আর একজন জনপ্রিয় অভিনেতাকে নিয়ে এমনই আলোচনা চলছে চতুর্দিকে। অনেকেরই বক্তব্য, এটা একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার। তারপর সব উবে যাবে!

অভিনেত্রীর সঙ্গে অভিনেতা ঘনিষ্ঠ হয়ে পড়লেন? টলিপাড়ায় নতুন প্রেম কি

| Edited By: Bhaswati Ghosh

May 02, 2026 | 5:45 PM

টলিপাড়ার শুটিং ফ্লোরের কত খবর যে বাইরে চলে আসে! আর শুটিং ফ্লোরে এমন সব কাণ্ড ঘটে, যা দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল। এদিকে বিস্তর চর্চা শুরু হয়ে যায়। টলিপাড়ার একজন নামী অভিনেত্রী, আর একজন জনপ্রিয় অভিনেতাকে নিয়ে এমনই আলোচনা চলছে চতুর্দিকে। অনেকেরই বক্তব্য, এটা একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার। তারপর সব উবে যাবে!

ব্যক্তিগত জীবনের কারণে অভিনেত্রী বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন। অভিনেতার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়। দু’ জনের প্রেম-ব্রেকআপ এসব আগে থেকেই চর্চিত। তবে একজন-অন্যজনের ঘনিষ্ঠ ছিলেন, তা নয়। কিছুদিন আগে অবশ্য একটা কাজ করতে শুরু করেছেন একসঙ্গে। শুটিং ফ্লোর থেকেই সখ্যের শুরু। একজন অন্যজনের ডাকে এদিক-ওদিক পৌঁছে গিয়েছেন। তারপর থেকে বিষয়টা নিয়ে টলিপাড়ায় চর্চা শুরু হয়েছে। এখন নিছক বন্ধুত্ব, নাকি প্রেম, নাকি অন্য কোনও স্তর রয়েছে এই সম্পর্কে, তা নিশ্চিত করে বলা মুশকিল।

সামনে অভিনেতা-অভিনেত্রীকে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে। তখন বিষয়টা আরও খোলসা হবে। একটা বিশেষ পরিস্থিতির কারণে, এই মুহূর্তে অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে এমন চর্চা থাকলেও, সংবাদ মাধ্যম প্রশ্ন তুলে জটিলতা বাড়াচ্ছে না। তবে টলিপাড়ার কিছু ব্যক্তি গন্ধ পেয়ে, এদিক-ওদিক নানা কথা বলে বেড়াচ্ছেন। শেষ অবধি এমনটা করে, বিশেষ কিছু লাভ করতে পারবেন কিনা তারা, সেটা প্রশ্ন।

আসলে সিনেমার দুনিয়ায় বহু প্রেম শুটিং শুরুর দিনে শুরু হয়। প্রচার পর্বের শেষে, প্রেমভাবও শেষ হয়ে যায়। এক্ষেত্রে তেমনই ঘটার সম্ভাবনা বেশি, এমন মত অভিজ্ঞদের।

Follow Us