AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সইফকে এক সময় লাগাতার ঘুমের ওষুধ দিয়েছিলেন অমৃতা, কিন্তু কেন?

Relationship: তবে জানেন কি পরিচালকের পরামর্শে সইফকে এক সময় লাগাতার ঘুমের ওষুধ দিয়েছিলেন অমৃতা। নেপথ্যে ছিল এক বিশেষ কারণ। আর এ সবই ঘটেছিল সইফের অগোচরে। হয়েছিল কী?

সইফকে এক সময় লাগাতার ঘুমের ওষুধ দিয়েছিলেন অমৃতা, কিন্তু কেন?
| Updated on: Mar 05, 2025 | 10:31 PM
Share

১৯৯১ সালে পরিবারের অমতে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ আলি খান। প্রথম দিকে সব ঠিক থাকলেও পরবর্তীতে বিচ্ছেদ হয় তাঁদের। তবে জানেন কি পরিচালকের পরামর্শে সইফকে এক সময় লাগাতার ঘুমের ওষুধ দিয়েছিলেন অমৃতা। নেপথ্যে ছিল এক বিশেষ কারণ। আর এ সবই ঘটেছিল সইফের অগোচরে। হয়েছিল কী?

সে সময় পরিচালক সূরজ বরজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’এর শুটিং চলছিল। ওই ছবির একটি গান ‘শুনো জি দুলহান’-এর শুট করার সময় বারবার শট রি-টেক করতে হচ্ছিল সইফকে। কিছুতেই যেন মন দিতে পারছিলেন না তিনি। সূরজের কথায়, “আমি ওঁর স্ত্রীকে ফোন করি। জানতে পারি ছবিতে কীভাবে সবটা ফুটিয়ে তুলবে তা নিয়ে এতটাই চিন্তা করছিল সইফ যে রাতের পর রাত ঘুমোচ্ছিল না পর্যন্ত।” সূরজ যোগ করেন, “যেহেতু একেবারেই ঘুমোচ্ছিল না আমি অমৃতাকে বলি সইফকে না জানিয়েই ঘুমের ওষুধ খাওয়াতে। ব্যস তাতেই কাজ হয়। ঘুমিয়ে ফ্রেশ হয়ে দারুণ শট দেয় ও। সবাই অবাক হয়ে যায়। সইফ নিজেও অবাক! কীভাবে সবটা ঠিক হল তা ও নিজেও জানতো না।”

১৯৯১ সালে সইফ আলি খান ও অমৃতা সিংয়ের বিয়ে হয়। সইফের বয়স তখন মাত্র ২০ বছর। অমৃতা সইফের থেকে ১২ বছরের বড়। বিয়ের কিছু বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। যদিও প্রাক্তন স্ত্রী সঙ্গে সম্পর্ক খারাপ নয় তাঁর। অমৃতা ও সইফের সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের সঙ্গেও পতৌদি পরিবারের সম্পর্ক বেশ ভাল।

Follow Us
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!