Deepika Padukone: হঠাৎ কেন স্বামী রণবীর কাপুরের প্রাক্তন দীপিকার সুরে সুর মেলালেন স্ত্রী আলিয়া?

Alia Bhatt: হঠাৎ কী এমন হল যে স্বামী রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন আলিয়া ভাট? শুটিং সেটের কোন গোপন সত্যি ফাঁস করে গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিলেন নায়িকা? জানতে পড়ুন...

Deepika Padukone: হঠাৎ কেন স্বামী রণবীর কাপুরের প্রাক্তন দীপিকার সুরে সুর মেলালেন স্ত্রী আলিয়া?
কী বলেছেন আলিয়া?Image Credit source: AI Tool

Nov 20, 2026 | 12:10 PM

বলিউডে ‘প্রাক্তন’ আর ‘বর্তমান’-এর সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। কিন্তু কাজের বেলায় সব সমীকরণ যে বদলে যায়, তা আবারও প্রমাণ করলেন আলিয়া ভাট (Alia Bhatt)। স্বামী রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পাশেই এবার শক্ত হাতে দাঁড়ালেন তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের এক বড় সমস্যা নিয়ে দুই নায়িকার গলা এখন এক সুরে বাঁধা।

ঘটনার সূত্রপাত সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ ছবি নিয়ে। শোনা গিয়েছে, দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না বলেই নাকি সেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা। এই নিয়ে যখন গোটা বলিউড দুই ভাগে বিভক্ত, তখন কাজল আর করিনা কাপুর খানদের পর এবার আসরে নামলেন আলিয়াও।

কী বলেছেন আলিয়া?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের কাজের পরিবেশ নিয়ে খোলাখুলি কথা বলেছেন আলিয়া। তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি বেশ ভাগ্যবতী। তাঁর প্রযোজকেরা বরাবরই খুব বোঝদার। কাজের সময় নিয়ে তাঁকে কখনও সমস্যায় পড়তে হয়নি।

কিন্তু গোটা ইন্ডাস্ট্রির ছবিটা তো আর এক নয়! বহু শুটিং সেটে এখনও অভিনেতা থেকে কলাকুশলীদের দিনে ১৫ থেকে ১৮ ঘণ্টা টানা খাটতে হয়। আলিয়ার স্পষ্ট কথা, এই নিয়মটা এবার বদলাতে হবে। কাজের সময় কারও খেয়ালখুশিমতো চলতে পারে না। ঠিকঠাক সময় বেঁধে দিলে কাজটা আরও ভালো হয়। আর কেউ যদি কাজের সময় নিয়ে নিজের সীমারেখা টানেন, তবে কাজ চলে যাওয়ার ভয়ে তাঁকে যেন গুটিয়ে না থাকতে হয়।

শুধু কাজের ঘণ্টা নয়, শুটিং সেটের আরও একটি চরম বাস্তব ছবি তুলে ধরেছেন আলিয়া। তা হল মহিলাদের জন্য পরিষ্কার শৌচালয়। রীতিমতো অবাক হয়েই অভিনেত্রীর প্রশ্ন, ২০২৬ সালে দাঁড়িয়েও পরিষ্কার বাথরুমের মতো সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলতে হবে? আলিয়ার মতে, এই সুবিধা শুধু ছবির নায়ক-নায়িকা বা বড় তারকাদের জন্য হলে চলবে না। সেটের প্রতিটি কর্মীর জন্যই পরিষ্কার শৌচালয় থাকাটা একদম স্বাভাবিক নিয়ম হওয়া উচিত।

আলিয়াকে শেষবার দেখা গিয়েছে শর্বরীর সঙ্গে ‘আলফা’ (Alpha) ছবিতে। আর সামনেই বড় চমক। সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love & War) ছবিতে স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। সব ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতেই প্রেক্ষাগৃহে আসছে সেই ছবি।

Loading...
Unable to load recommendations.
Follow Us