আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে কেন নেই দিতিপ্রিয়া? দিলেন উত্তর

Tollywood: আরজি কর কাণ্ডে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন। সেই কথা মতো রবিবার রাতে পথে নেমেছিলেন সিরিয়াল পাড়ার একগুচ্ছ শিল্পীরা ।ছোট পর্দার প্রথম সারির অনেক নায়ক নায়িকা যেতে পারেননি শুটিং থাকার জন্য। কিন্তু তাও একটা নাম মাঝে মাঝেই ঘুরে ফিরে আসছে। তিনি হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। কেন তাঁকে দেখা গেল না জমায়েতে?

আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে কেন নেই দিতিপ্রিয়া? দিলেন উত্তর

| Edited By: উত্‍সা হাজরা

Aug 26, 2024 | 4:17 PM

আরজি কর কাণ্ডে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন। সেই কথা মতো রবিবার রাতে পথে নেমেছিলেন সিরিয়াল পাড়ার একগুচ্ছ শিল্পীরা। এ দিন রাস্তায় অনেক চেনা মুখ দেখা গেলেও বেশ কিছু জনকে আবার দেখাও যায়নি। ছোট পর্দার প্রথম সারির অনেক নায়ক নায়িকা যেতে পারেননি শুটিং থাকার জন্য। কিন্তু তাও একটা নাম মাঝে মাঝেই ঘুরে ফিরে আসছে। তিনি হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সম্প্রতি শোনা গিয়েছে, যে অভিনেত্রীকে আবার ও দেখা যাবে সিরিয়ালে। তাই কেউ কেউ প্রশ্ন করেছেন,”কেন আসলেন না দিতিপ্রিয়া?”

সেই উত্তর অবশ্য পাওয়া গিয়েছে। তিনি যেতে খুবই আগ্রহী ছিলেন। কিন্তু অভিনেত্রীর মাস্টার ডিগ্রির পরীক্ষা চলছে। এত দিনে সবাই জেনে গিয়েছেন, যতই তিনি কাজ করুন না কেন পড়াশোনা তাঁর জীবনে খুবই গুরুত্বপূর্ণ। দিতিপ্রিয়া TV9 বাংলাকে বললেন,”আমার পরীক্ষা চলছে বলে যেতে পারলাম না। কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।” বেশ অনেক দিন পরে আবারও সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রোমো।

এই মুহূর্তে সিরিয়াল পাড়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলছে যে সিরিয়াল, সেখানেই মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। এত দিন ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে সূর্য আর দীপার কাহিনিই দেখে এসেছেন দর্শক। একটা সময় টিআরপি তালিকায় প্রথমেই নাম থাকত এই সিরিয়ালের। তবে মাঝে নম্বর অনেকটাই পড়ে গিয়েছিল।

কিন্তু প্রথম দশে এখনও নিজেদের জায়গা ধরে রেখেছেন তারা। এক দিকে সূর্য-দীপার সমীকরণ অন্য দিকে আবার মিশকার দুষ্টুমি সব মিলিয়ে জমে উঠেছিল এই গল্প। দর্শককে আরও মজিয়ে রাখার জন্য সিরিয়ালে আসছে নতুন মোড়। সময় অনেকটা এগিয়ে গিয়েছে। সূর্য-দীপার দুই মেয়ে সোনা এবং রুপা দুজনেই বড় হয়ে গিয়েছে। সেই রুপার চরিত্রেউ দেখা যাবে দিতিপ্রিয়াকে। আর সোনার চরিত্রে স্বস্তিকা ঘোষ। সিরিয়ালের প্রোমো ইতিমধ্যেই পেয়েছে দর্শকের ভালবাসা। সেই সঙ্গে উপরি পাওনা হল দিতিপ্রিয়া। এই নতুন গল্প টিআরপির নম্বর কি বাড়াবে? তা সময়ই বলবে।

Follow Us