Mary Kom: প্রিয়াঙ্কার অভিনীত বায়েপিকের বেশিরভাগটাই অবাস্তব! বিগ বস থেকে বেরিয়েই বিস্ফোরক মেরি কম

Mary Kom on Priyanka Chopra: ২০১৪ সালে বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল 'মেরি কম' ছবিটি। প্রিয়াঙ্কার ঝুলিতে এসেছিল সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কারও। কিন্তু ১২ বছর পর সেই বায়োপিক নিয়েই বিস্ফোরক খোদ অলিম্পিক জয়ী মেরি কম। তাঁর এক মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়!

Mary Kom: প্রিয়াঙ্কার অভিনীত বায়েপিকের বেশিরভাগটাই অবাস্তব! বিগ বস থেকে বেরিয়েই বিস্ফোরক মেরি কম
কী বলেছেন মেরি?

Oct 28, 2026 | 10:52 AM

নিজের বায়োপিক নিয়ে এক বড়সড় সত্যি সামনে আনলেন মেরি কম (Mary Kom)। । ২০১৪ সালে এই অলিম্পিক পদকজয়ী বক্সারের জীবনের গল্প বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সিনেমাটি বক্স অফিসে তুমুল হিট হয়। এমনকি ওই অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা জাতীয় পুরস্কারও পান। দর্শকরা ভেবেছিলেন, এটাই হয়তো এক চ্যাম্পিয়নের আসল জীবনের গল্প। কিন্তু ১২ বছর পর সেই সিনেমা নিয়ে এমন এক পর্দাফাঁস করলেন খোদ মেরি কম, যা শুনে অনেকেই অবাক! কী এমন বললেন তিনি?

বিগ বসের ঘর থেকে বেরিয়েই বড়সড় চমক

সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর ঘর থেকে বিদায় নিয়েছেন এই চ্যাম্পিয়ন বক্সার। আর তারপরেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন এক দাবি করেছেন, যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। দর্শকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, তবে কি এতদিন পর্দায় যা দেখানো হয়েছে, তা পুরোটাই ভুল? মেরি কম পরিষ্কার জানিয়েছেন, ওই সিনেমায় তাঁর আসল লড়াইয়ের সিকিভাগও তুলে ধরা হয়নি।

ঠিক কী বলেছেন মেরি কম?

মেরি কমের দাবি, পর্দায় তাঁর জীবনের যে গল্প ফুটে উঠেছে, তা একেবারেই বাস্তব নয়। তিনি বলেন, “বায়োপিকটা পুরোপুরি সত্যি ছিল না। আমার জীবনের আসল যে সংগ্রাম আর কঠোর পরিশ্রম, তার মাত্র ১০ শতাংশ সেখানে দেখানো হয়েছে।” এই মন্তব্যের পরেই জল্পনা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তা হলে বাকি ৯০ শতাংশ লড়াইয়ের অজানা গল্প কোথায় লুকিয়ে আছে? সিক্যুয়েল এলে কি সেই না-বলা কথাগুলো জানা যাবে?

সিক্যুয়েল নিয়ে কী জানালেন বক্সার?

কৌতূহল মেটাতে মেরি নিজেই উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই সিনেমার আর কোনও সিক্যুয়েল তৈরির দরকার নেই। কারণ তাঁর জীবনের পুরো গল্পটা ইতিমধ্যেই তাঁর আত্মজীবনী ‘আনব্রেকেবল’ (Unbreakable)-এ লেখা রয়েছে। ৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যে ঘাম, রক্ত আর ব্যক্তিগত জীবনের ত্যাগ লুকিয়ে আছে, তা জানতে হলে দর্শকদের ওই বই পড়ারই পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়াও বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই চরিত্রে তাঁর বদলে উত্তর-পূর্ব ভারতের কারও অভিনয় করা বেশি মানানসই হত। সব মিলিয়ে রূপোলি পর্দা আর বাস্তবের এই বিরাট ফারাক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে অনুরাগী মহলে।

Loading...
Unable to load recommendations.
Follow Us