Bigg Boss Bangla: এই সপ্তাহতেই বিগ বসের ঘরে সৌরভ দাস?

Wild card entry: বিগ বস বাংলার রীতিমতো জমজমাট। অসুস্থ হয়ে বিদায় নিয়েছেন ঝিলম। অপরদিকে দুই সপ্তাহের মাথাতেই ছিটকে গিয়েছেন অনুষ্কা ঘোষও। চলতি সপ্তাহেই কি বিগ বসের ঘরে আসছেন অভিনেতা সৌরভ দাস? জানুন বিস্তারিত।

Bigg Boss Bangla: এই সপ্তাহতেই বিগ বসের ঘরে সৌরভ দাস?
বিস্তারিত জানুন

Oct 14, 2026 | 9:56 AM

বিগ বস বাংলার অন্দরে এখন তুমুল উত্তেজনা। একদিকে যেমন হাড্ডাহাড্ডি লড়াই, অন্যদিকে তেমনই আচমকা বাদ পড়ার পালা। শারীরিক অসুস্থতার জন্য মাঝপথেই শো থেকে বিদায় নিতে হয়েছে ঝিলম গুপ্তকে। রবিবার ‘দাদার দরবার’ থেকে বিদায় নিয়েছেন অনুষ্কা ঘোষ। মাত্র দুই সপ্তাহেই তাঁর বিগ বস সফর শেষ হয়েছে। বর্তমানে ঘরের ক্যাপ্টেন নিরঞ্জন। আর এই টানটান উত্তেজনার মাঝেই শোনা যাচ্ছে নতুন খবর। বিগ বস বাংলায় নাকি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে চলতি সপ্তাহেই!

শোনা যাচ্ছে, মন্টু পাইলট খ্যাত জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস নাকি এবার পা রাখতে চলেছেন এই রিয়্যালিটি শোয়ে। আসলে সৌরভের বিগ বসের ঘরে আসার কথা ছিল অনেক আগেই। শো শুরু হওয়ার আগে থেকেই তাঁর নাম নিয়ে চর্চা চলছিল। কিন্তু শোনা গিয়েছিল, মায়ের আচমকা শারীরিক অসুস্থতার কারণেই তখন আর তাঁর এই শোয়ে আসা হয়নি। সৌরভের বদলে সেই সময় আসেন অনুষ্কা। এবার অনুষ্কা বিদায় নেওয়ার ঠিক পরেই ফের সৌরভের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ওটিটি হোক বা ছোট পর্দা— সব জায়গাতেই সৌরভ দাসের নিজস্ব একটা আলাদা পরিচিতি রয়েছে। সম্প্রতি ‘রাঁধুনি না কাঁদুনি’ নামের একটি শোতেও তাঁকে দেখা যাচ্ছিল। সেখানেও তাঁর উপস্থিতি বেশ নজর কেড়েছে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি মানেই বিগ বসের ঘরে নতুন সমীকরণ আর নতুন ধামাকা। এমনিতে সৌরভ বেশ স্পষ্টবক্তা। তাই বিগ বসের মতো বিতর্কিত ঘরে তিনি যদি সত্যিই ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেন, তবে খেলার মোড় যে অনেকটাই ঘুরে যাবে, তা বলাই বাহুল্য।

বিগ বস মানেই পরতে পরতে চমক। তাই শেষ মুহূর্তে কোনও বড় টুইস্ট আসতেই পারে। সত্যিই কি চলতি সপ্তাহে সৌরভ দাস বিগ বসের ঘরে ঢুকছেন? জল্পনা সত্যি করে এই ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয় কি না, তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েক দিনের মধ্যেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us