AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডকে বিদায়, সুহানির মৃত্যুতে খোলাচিঠিতে কী লিখলেন পর্দার ‘দিদি’?

Zaira Wasim: অনেকটা সময় ধরেই চলেছিল 'দঙ্গল'-এর শুটিং। দীর্ঘ বেশ কয়েক মাস একসঙ্গে কাটাতে হয়েছে সুহানি ও জাইরাকে। বন্ধুত্বও গড়ে উঠেছিল। সেই ছবিও রয়েছে সামাজিক মাধ্যমে। হঠাৎ করেই সুহানির এই চলে যাওয়াতে ভারাক্রান্ত জাইরার হৃদয়।

বলিউডকে বিদায়, সুহানির মৃত্যুতে খোলাচিঠিতে কী লিখলেন পর্দার 'দিদি'?
কী লিখলেন পর্দার 'দিদি'?
| Updated on: Feb 17, 2024 | 8:08 PM
Share

জাইরা ওয়াসিম কে মনে আছে নিশ্চয়ই? ২০১৬ সালে মুক্তিপাপ্ত ছবি ‘দঙ্গল’ আমির খানের বড় মেয়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন জাইরা ওয়াসিম। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল গীতা ফোগট। সেই গীতাই হারিয়েছেন পর্দার বোন ববিতা অর্থাৎ সুহানি ভাটনগরকে। পরিবারের দাবি, ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে সুহানি অর্থাৎ অনস্ক্রিন ববিতা ফোগটের। এমনিতে সামাজিক মাধ্যম থেকে দূরেই থাকেন জাইরা। তবে সুহানির মৃত্যুতে চুপ করে রইলেন না তিনি। বলিউডকে বিদায় জানানো এই প্রাক্তন অভিনেত্রী মন জুড়ে এখন শুধুই বিষাদের ছায়া। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সুহানির চলে যাওয়াতে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই কঠিন সময়ে ওর পরিবারের জন্য আমার সমবেদনা রইল। ওর বাবা-মা এখন কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আমি শুধু সেটাই ভাবছি। আমি কিছু বলার অবস্থা নেই। শুধুই সমবেদনা রইল।”

অনেকটা সময় ধরেই চলেছিল ‘দঙ্গল’-এর শুটিং। দীর্ঘ বেশ কয়েক মাস একসঙ্গে কাটাতে হয়েছে সুহানি ও জাইরাকে। বন্ধুত্বও গড়ে উঠেছিল। সেই ছবিও রয়েছে সামাজিক মাধ্যমে। হঠাৎ করেই সুহানির এই চলে যাওয়াতে ভারাক্রান্ত জাইরার হৃদয়।

কীভাবে মারা গেলেন সুহানি? পরিবার সূত্রে খবর, কিছু দিন আগেই এক দুর্ঘটনার সম্মুখীন হন সুহানি। সেই দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। পরিবারের দাবি, যে ওষুধ তাঁকে দেওয়া হচ্ছিল তা থেকে শরীরের তরলের মাত্রা (ফ্লুইড) ক্রমশ বাড়তে শুরু করে তাঁর। শুরু হয় পার্শ্বপ্রতিক্রিয়া। দিল্লির এইমস হাসপাতালে ভর্তিও করা হয় সুহানিকে। আইসিইউতে চলছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার (১৬.০২.২০২৪) মারা যান তিনি। তাঁর আচমকা মৃত্যুতে বলিপাড়ায় শোকের ছায়া।

Follow Us