FEATURED:

JIO IPO: বাজারে আসার আগেই সব রেকর্ড ভাঙার পথে JIO IPO! ২.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগে আগ্রহী বিশ্বের বড় বড় সংস্থা

Jio IPO Latest News: জিও-র আইপিও ঘিরে আগ্রহ দেখিয়েছে ভারতের একাধিক প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান। সেই তালিকায় রয়েছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIC), এসবিআই মিউচুয়াল ফান্ড (SBI Mutual Fund) এবং এইচডিএফসি মিউচুয়াল ফান্ড (HDFC Mutual Fund)।

JIO IPO:  বাজারে আসার আগেই সব রেকর্ড ভাঙার পথে JIO IPO! ২.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগে আগ্রহী বিশ্বের বড় বড় সংস্থা
জিও আইপিওImage Credit source: Money9

Oct 17, 2026 | 6:10 PM

নয়া দিল্লি: এখনও বাজারে আসেনি আইপিও (IPO)। তার আগেই বিনিয়োগের জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জিও-র আইপিও। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। তার আগেই মুকেশ অম্বানির রিলায়েন্স গোষ্ঠীর জিও প্ল্যাটফর্মসের আইপিও (Jio Platforms IPO) ঘিরে দেশ-বিদেশের বড় বড় বিনিয়োগকারীদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। শুধু তাই নয়, সিঙ্গাপুর থেকে নরওয়ে, আবু ধাবি থেকে কাতার, একাধিক দেশের সরকারি তহবিলও জিও-তে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানা যাচ্ছে।

২.৫ লক্ষ কোটির চাহিদা!

আইপিও খোলার আগেই প্রায় ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বড় বিনিয়োগকারীরা।

বিনিয়োগে আগ্রহী একাধিক দেশের সরকারি তহবিল

শুধু ভারতের বিনিয়োগকারীরাই নন, জিও-র আইপিও ঘিরে আগ্রহ দেখাচ্ছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও। সিঙ্গাপুর, নরওয়ে, আবু ধাবি এবং কাতারের সরকারি বিনিয়োগ তহবিলগুলি জিও-র শেয়ার কিনতে আগ্রহী বলে জানা গিয়েছে।

তালিকায় ভারতের বড় বিনিয়োগকারীরাও

জিও-র আইপিও ঘিরে আগ্রহ দেখিয়েছে ভারতের একাধিক প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান। সেই তালিকায় রয়েছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIC), এসবিআই মিউচুয়াল ফান্ড (SBI Mutual Fund) এবং এইচডিএফসি মিউচুয়াল ফান্ড (HDFC Mutual Fund)।

শুধু তাই নয়, দেশের প্রথম সারির ১০টি মিউচুয়াল ফান্ড এবং পাঁচটি বড় বিমা সংস্থারও এই আইপিও-তে আগ্রহ রয়েছে বলে খবর। ফলে দেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছেও জিও-র আইপিও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

নজর বিশ্বের তাবড় সংস্থার

আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থাগুলির মধ্যেও জিও-র আইপিও নিয়ে আগ্রহ তুঙ্গে। বিশ্বের অন্যতম বড় সংস্থা ব্ল্যাকরক (BlackRock), ফিডেলিটি (Fidelity) এবং ক্যাপিটাল গ্রুপের (Capital Group) মতো সংস্থাগুলিও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানা যাচ্ছে।

জিও-র ব্যবসা

জিও বলতেই অনেকের মাথায় প্রথমে আসে মোবাইল রিচার্জ কিংবা ইন্টারনেট পরিষেবার কথা। কিন্তু জিও প্ল্যাটফর্মসের ব্যবসা শুধু টেলিকম পরিষেবায় সীমাবদ্ধ নয়। মোবাইল পরিষেবা, ব্রডব্যান্ড ইন্টারনেট, ক্লাউড প্রযুক্তি, ডিজিটাল বিনোদন থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক ডিজিটাল পরিষেবার সঙ্গেও যুক্ত জিও। ফলে জিও-র আইপিও-তে বিনিয়োগের অর্থ শুধু একটি টেলিকম সংস্থায় বিনিয়োগ নয়, বরং ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত একটি বড় ব্যবসায় অংশীদার হওয়ার সুযোগ।

কত টাকায় মিলবে জিও-র শেয়ার?

জিও প্ল্যাটফর্মসের আইপিও-র প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে ১,০৬৫ টাকা থেকে ১,১১৯ টাকা। অর্থাৎ এই দামের সীমার মধ্যেই শেয়ারের জন্য আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা।

হাতে মাত্র তিন দিন, কবে খুলছে আইপিও?

জিও প্ল্যাটফর্মসের আইপিও আগামী ২১ অক্টোবর খুলবে এবং ২৩ অক্টোবর বন্ধ হবে। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করার জন্য তিন দিন সময় পাবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us
Disclaimer: આ એક Sponsored લેખ છે. તેમા સમાવિષ્ટ થતી માહિતી અને દાવાઓ ફક્ત જાહેરાત આપનાર કંપની દ્વારા કરાયેલા છે. TV9Gujarati.com આ લેખની સામગ્રી કે તેમા કરાયેલા દાવાઓ માટે જવાબદાર નથી. કૃપા કરીને તેનો ઉપયોગ કરતા પહેલા તમે તમારી રીતે માહિતી ચકાસો.