Reliance: শুধু মুকেশ নয়, নীতা-ইশা-আকাশ-অনন্তের হাত ধরে এক অন্য ইতিহাস লিখছে রিলায়েন্স
Reliance: রিলায়েন্সের গল্পটি মূলত ব্যবসায়িক উদ্যোগ এবং দেশের মানুষের আকাঙ্খার সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। এর অতীত তুলে ধরে এক উচ্চাকাঙ্ক্ষা এবং সম্পদ সৃষ্টির ইতিহাস। এই সংস্থার বর্তমানে প্রতিফলিত হয় শিল্প ও ডিজিটাল রূপান্তরের বিশাল পরিধি।

নয়া দিল্লি: প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলা এক উত্তরাধিকারের নাম রিলায়েন্স। ধীরুভাই অম্বানীর কেরিয়ারের সূচনা থেকে শুরু করে মুকেশ অম্বানীর ব্যবসার বিস্তার এবং বর্তমানে আকাশ, ইশা ও অনন্তের সেই পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়া যেন রূপান্তরের এক অনন্য ইতিহাস।
প্রযুক্তি, খুচরো ব্যবসা (রিটেল), পরিচ্ছন্ন শক্তির ক্ষেত্রে পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি স্থিতিশীলতা, ধারাবাহিকতার গল্প বলে। তিন প্রজন্ম জুড়ে একটাই অটুট প্রতিশ্রুতি যেন ভারত গড়ে তোলার কথা বলে। যেন গোটা ভারতকে এগিয়ে নিয়ে যায় এই প্রতিশ্রুতি।
অন্যদিকে, রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে নীতা অম্বানীর কাজকর্ম ৫৪,০০০-এরও বেশি গ্রামের ৬ কোটি ৬০ লক্ষেরও বেশি (৬৬ মিলিয়ন) মানুষের জীবনে প্রভাব ফেলেছে। আজ, জিও (Jio) ১২টি ভারতীয় ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র একটি বিনামূল্যের কোর্স করাচ্ছে। যার ফলে আগামিদিনে সুবিধা কেবল কয়েকজনের কাছেই ,সীমাবদ্ধ থাকবে না। বরং প্রত্যেক শিশুর কাছে পৌঁছে যাবে।
রিলায়েন্সের গল্পটি মূলত ব্যবসায়িক উদ্যোগ এবং দেশের মানুষের আকাঙ্খার সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। এর অতীত তুলে ধরে এক উচ্চাকাঙ্ক্ষা এবং সম্পদ সৃষ্টির ইতিহাস। এই সংস্থার বর্তমানে প্রতিফলিত হয় শিল্প ও ডিজিটাল রূপান্তরের বিশাল পরিধি। এর ভবিষ্যৎ নির্ভর করছে উদীয়মান প্রযুক্তি, নতুন ব্যবসা এবং গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার মাধ্যমে তৈরি হওয়া সুযোগের ওপর।
রিলায়েন্সের উত্তরাধিকার কেবল তারা কী নির্মাণ করেছে তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভারতীয়দের অসম্ভবকে কেবল কল্পনা করতেই নয়, তা জয় করতে শেখানোর ক্ষমতার মধ্যেও নিহিত আছে।
বিশ্বের খুব কম পরিবারই রয়েছে, যারা নিজের দেশকে সেভাবে গড়ে তুলেছে, যেভাবে অম্বানী পরিবার ভারতকে নতুন রূপ দিয়েছে। গুজরাটের একটি মাত্র ছোট্ট ঘর থেকে শুরু করে প্রতিটি পকেটে পৌঁছে যাওয়া নেটওয়ার্ক সে কথাই বলে। ভারতের উত্থানের প্রতিটি পদক্ষেপে কোনও না কোনওভাবে তাদের অবদান ও ছাপ রয়েছে আর এই গল্প এখনও এগিয়ে চলেছে।
