Bird Flu Symptoms: করোনার পর আরও এক মহামারীর ঢেউ? এই রোগের উপসর্গ ও প্রতিকার জানুন

Bird Flu: এতদিন বার্ড ফ্লু সংক্রমণ সাধারণত শুধুমাত্র পাখিদের মধ্যে দেখা যেত। কিন্তু,বর্তমানে বিভিন্ন প্রাণী থেকে মানুষের মধ্যেও H5N1 ভাইরাস সংক্রমিত হওয়ার ঘটনা ঘটছে, যা স্বাভাবিকভাবে উদ্বেগের বিষয়। ফলে নতুন করে মহামারীর আশঙ্কা দেখা দিয়েছে।

Bird Flu Symptoms: করোনার পর আরও এক মহামারীর ঢেউ? এই রোগের উপসর্গ ও প্রতিকার জানুন

|

Jun 13, 2024 | 11:31 PM

কয়েক মাস আগে আমেরিকায় প্রথম বার্ড ফ্লু অর্থাৎ H5N1 ভাইরাস প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ার খবর প্রকাশ্যে আসে। কয়েক হাজার গরুর মধ্যে এই ভাইরাসের সংক্রমিত হয়। এরপর ডেনমার্ক ও কানাডার প্রাণীদের মধ্যেও এই ভাইরাস পাওয়া গিয়েছে। এবার ভারতেও এই ঘটনা ঘটল। পশ্চিমবঙ্গেই বার্ড ফ্লু সংক্রমিত হয়েছে এক শিশু।

এতদিন বার্ড ফ্লু সংক্রমণ সাধারণত শুধুমাত্র পাখিদের মধ্যে দেখা যেত। কিন্তু,বর্তমানে বিভিন্ন প্রাণী থেকে মানুষের মধ্যেও H5N1 ভাইরাস সংক্রমিত হওয়ার ঘটনা ঘটছে, যা স্বাভাবিকভাবে উদ্বেগের বিষয়। ফলে নতুন করে মহামারীর আশঙ্কা দেখা দিয়েছে।

 

কীভাবে বার্ড ফ্লু ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে?

রাজস্থান ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির ডা. এন আর রাওয়াত জানান, পোল্ট্রি ফার্মে কাজ করা মানুষদের H5N1 ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এই ভাইরাসে আক্রান্ত পাখির মল বা প্রস্রাবের সংস্পর্শে এসে ভাইরাসটি মানুষের মধ্যে ছড়াতে পারে। যদিও এই ভাইরাসটি একজন থেকে অন্য ব্যক্তিতে সংক্রমণ করা কঠিন, তবে ইদানিংকালে শিশুরাও যেভাবে সংক্রমিত হচ্ছে, তাতে আতঙ্ক বাড়ছে।

এটা কি নতুন মহামারীতে পরিণত হবে?

ডাঃ রাওয়াত জানান যে, বার্ড ফ্লু নতুন মহামারী আনবে কি না তা অনুমান করা কঠিন। কিন্তু এই ভাইরাস দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে এবং দীর্ঘদিন মানুষের দেহে থাকছে। এছাড়া এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার যথাযথ কোনও চিকিৎসা নেই।
ফলে ঝুঁকি বাড়ছে। তাই সংক্রমণ এড়াতে আগাম সতর্ক হওয়া দরকার। বিশেষ করে যারা হাঁস-মুরগি পালন করেন তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

বার্ড ফ্লু-র উপসর্গ

বার্ড ফ্লু-তে সংক্রমিত হলে এই উপ যদি জ্বর, শ্বাসকষ্ট এবং মাথাব্যথার মতো সাধারণ উপসর্গ দেখা যাবে। এগুলি একসঙ্গে হলে অবহেলা করবেন না। অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।

বার্ড ফ্লু কীভাবে প্রতিরোধ করবেন?

এপিডেমিওলজিস্ট ডা. যুগল কিশোর জানান, পাখি ও প্রাণীদের বার্ড ফ্লু সংক্রমণ আটকানো সহজ নয়, তবে মানুষের মধ্যে এর সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। এর জন্য পোল্ট্রি পালনকারী ব্যক্তিদের সংক্রামিত পাখি থেকে দূরত্ব বজায় রাখা জরুরি। কোনও পাখি বা প্রাণী আক্রান্ত হলে কর্তৃপক্ষকে জানান।

Follow Us