AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tea Side Effect: বারবার ফোটানো চা খান? নিজের অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ

Tea Side Effect: বিশেষজ্ঞদের মতে, বারবার ফোটানো চা পান করলে তা রক্তচাপ বাড়ায়। আপনি যদি তৈরি চা বারবার গরম করেন তাহলে আরও ট্যানিন নিঃসরণ হয়। যার ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে। তাই যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের বারবার ফোটানো চা একেবারে খাওয়া উচিত নয়।

Tea Side Effect: বারবার ফোটানো চা খান? নিজের অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ
প্রতীকী ছবি।Image Credit: istock
| Updated on: May 26, 2024 | 4:57 PM
Share

নয়া দিল্লি: ছোট থেকে বড়, অনেকেরই চায়ের নেশা কয়েছে। অনেকের তো চা ছাড়া সকাল শুরুই হয় না। আজকাল স্বাস্থ্যের কথা ভেবে অনেকে চিনি, দুধ ছাড়া চা খাচ্ছেন। তবে অধিকাংশেরই প্রথম পছন্দ দুধ-চা। দুধ-চা বারবার বানানো অনেক সময়ই সম্ভব হয় না। তাই দোকান হোক বা বাড়ি, অধিকাংশ ক্ষেত্রেই দুধ-চা একবার তৈরি করা হয় এবং সেটাই বারবার গরম করে খাওয়া হয়। দোকানে তো লিকার চাও বারবার ফুটিয়ে বিক্রি করা হয়। কিন্তু আপনি কি জানেন বারবার ফোটানো চা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে।

বিশিষ্ট পুষ্টিবিদের মতে, বারবার ফোটানো চা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। সম্প্রতি ICMR এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে যে, বারবার ফোটানো চা পান করলে আমাদের লিভার এবং হার্টের উপর খারাপ প্রভাব পড়ে। কীরকম ক্ষতি হয় জেনে নিন

চা উপকারী

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন অনুসারে, লিকার চায়ে অনেক যৌগ থাকে যেমন পলিফেনল যেমন ট্যানিন, ক্যাটেচিন, থিওফ্লাভিন এবং ফ্ল্যাভোনয়েড। এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত পরিমাণে ট্যানিন শরীরের অনেক অংশকে প্রভাবিত করে। বারবার ফোটানো চায়ে ট্যানিনের পরিমাণ বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

রক্তচাপ বাড়ে

বিশেষজ্ঞদের মতে, বারবার ফোটানো চা পান করলে তা রক্তচাপ বাড়ায়। আপনি যদি তৈরি চা বারবার গরম করেন তাহলে আরও ট্যানিন নিঃসরণ হয়। যার ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে। তাই যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের বারবার ফোটানো চা একেবারে খাওয়া উচিত নয়।

হজমে সমস্যা

বারবার ফোটানো চা পান করলে শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। ফলে পেট সংক্রান্ত সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। বিশেষত, গ্রীষ্মকালে এমন চা পান করলে পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি এবং হজম সংক্রান্ত অন্যান্য সমস্যা হতে পারে।

আয়রন এবং ক্যালসিয়াম শোষণে বাধা

অতিরিক্ত ট্যানিন আয়রন এবং ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। ফলে যাঁদের হাড় বা দাঁত সংক্রান্ত কোনও সমস্যা আছে তাঁদের বারবার ফোটানো চা পান করা একেবারে উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, বেশি ফোটানো চা পান করলে রক্তাল্পতা হতে পারে।

Follow Us