AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uric Acid Control: চারটে জিনিসের রস! সকালে খেলেই ইউরিক অ্যাসিড পালিয়ে বেড়াবে

Morning Drinks: ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে কিছু খাবার থেকে মুখ ফিরিয়েই থাকতে হবে। আবার কিছু খাবার খেলে ইউরিক অ্যাসিড চট করে বাড়তে পারবে না। সে রকমই কিছু পানীয়ের কথা জানাব। যা রোজ সকালে নিয়মিত খেলে ইউরিক অ্যাসিডকে জব্দ করা যাবে। তা ব্যথার কারণ হয়ে উঠতে পারবে না।

Uric Acid Control: চারটে জিনিসের রস! সকালে খেলেই ইউরিক অ্যাসিড পালিয়ে বেড়াবে
গাঁটে-গাঁটে ব্যথা? হাঁটু-কোমরে যন্ত্রণায় টানা ভুগছেন? অনেক ওষুধ খেয়েও কাজ হচ্ছে না? অনেকে এটা সবসময় ইউরিক অ্যাসিডের ব্যাথা মনে করেন। কিন্তু, সবসময় সেটা নাও হতে পারে
| Updated on: Jun 09, 2024 | 9:09 PM
Share

ইউরিক অ্যাসিডের যন্ত্রণা ভোগ করেই অনেককে দিন কাটাতে হয়। গাঁটে ব্যাথা, ফুলে যাওয়ার নিতে করতে হয় কাজ। বিশ্বের প্রায় সাড়ে ৪ কোটি মানুষ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন। ব্যথার জেরে অনেকে শয্যাশায়ীও হয়ে যান। খাওয়াদাওয়ার মাধ্যমে একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে কিছু খাবার থেকে মুখ ফিরিয়েই থাকতে হবে। আবার কিছু খাবার খেলে ইউরিক অ্যাসিড চট করে বাড়তে পারবে না। সে রকমই কিছু পানীয়ের কথা জানাব। যা রোজ সকালে নিয়মিত খেলে ইউরিক অ্যাসিডকে জব্দ করা যাবে। তা ব্যথার কারণ হয়ে উঠতে পারবে না।

  • ইউরিক অ্যাসিড মূত্রে স্বাভাবিক উপাদান। কিন্তু অতিরিক্ত প্রোটিন খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। রোজ সকালে গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। ভিটামিন সি অ্যাডিসের মাত্রা নিয়ন্ত্রণের কাজ করে।
  • আয়ুর্বেদে আমলকি মহৌষধি। এই আমলকির রস রোজ খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে। এক গ্লাস উষ্ণ জলে আমলকির রস মিশিয়ে রোজ সকালে খান।
  • এক গ্লাস ঈষদুষ্ণ জলে ১ চা চামচ করে মধু ও ভিনিগার মিশিয়ে খেতে পারেন। অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে অ্যাপল সাইডার ভিনিগার। ইউরিক অ্যাসিডও কমাতে সাহায্য করে।
  • ধনে ভেজানো জলও এ কাজে দারুণ কার্যকরী। এই পানীয় কিন্তু ক্যালোরি পোড়াতে দারুণ কাজ করে। ফলে শরীরে বাড়তি মেদ জমতে পারে না। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতেও নাকি দারুণ উপকারি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?