Nasal Hair: নাকের ভিতরের লোম কাঁচি দিয়ে ছাঁটেন? বাড়ছে সংক্রমণ থেকে মৃত্যুর ঝুঁকি

Health Tips: নাকের ভিতরের লোম ময়লা, জীবাণুকে প্রতিরোধ করে। এতে আমরা একাধিক রোগের হাত থেকে রক্ষা পাই।

Nasal Hair: নাকের ভিতরের লোম কাঁচি দিয়ে ছাঁটেন? বাড়ছে সংক্রমণ থেকে মৃত্যুর ঝুঁকি

| Edited By: megha

Oct 16, 2022 | 5:08 PM

সৌন্দর্যের অধিকারী হওয়ার জন্য আমরা মাঝে মাঝে এমন পথ বেছে নিই, যার জন্য ভবিষ্যতে আমাদের বেশ বড়সড় ক্ষতিপূরণ দিতে হয়। যেমন ধরুন কসমেটিক সার্জারির কারণে শরীরে ক্যানসারের কোষের বৃদ্ধি। এমনই একটি বিষয় রয়েছে, যা আমাদের অনেকের সঙ্গেই হয়ে থাকে, কিন্তু আমরা গ্রাহ্য করি না। নাকের ভিতরের লোম বড় হয়ে গেলে সেটা নিয়ে অনেকেই টানাটানি করেন। কারও মনে হয় নাকের ভিতরের লোম (Nasal Hair) মুখের সৌন্দর্যকে নষ্ট করছে। আবার কারও এতে অস্বস্তি তৈরি হয়। তাই ওই লোম তুলে ফেলার জন্য নানা চেষ্টা করেন। কিন্তু জানেন কি নাকের ভিতরের লোম (Health Tips) নিয়ে বেশি টানাটানি করলে মৃত্যু অবধি হতে পারে?

নাকের ভিতরের লোম তুলে ফেললে রক্তে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। আসলে নাকের ভিতরের লোমের গোড়া শরীরের অন্যান্য অঙ্গের লোমের চেয়ে বেশ মোটা হয়। ওই লোম তুলে ফেললে রোমকূপ ফাঁকা হয়ে যায়। ওই ফাঁকা অংশে ময়লা জমতে শুরু করে। ওই অংশ দিয়ে শরীরের ভিতরে জীবাণু প্রবেশ করে। এখান থেকে রক্তে এবং শরীরে নানা ধরনের সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।

শুধু তাই নয়, নাকের উপর থেকে ঠোঁটের দুই প্রান্ত পর্যন্ত যে ত্রিভূজ অংশ রয়েছে সেটি আমাদের শরীরের সবচেয়ে বিপজ্জনক অংশ। শরীরের এই অংশ সবচেয়ে বেশি স্পর্শকাতর। ফলে নাকের ভিতরে যদি কোনও সমস্যা হয় তা সরাসরি প্রভাব ফেলে মস্তিষ্কের উপর। সেক্ষেত্রে আপনি আপনি যদি নাকের ভিতরে কোনও সংক্রমণ হলে তা সরাসরি মস্তিষ্কের উপর প্রভাব ফেলবে। এতে মস্তিষ্কের রক্তচলাচলও বন্ধ হয়ে যেতে পারে।

নাকের ভিতরের লোম ময়লা, জীবাণুকে প্রতিরোধ করে। এতে আমরা একাধিক রোগের হাত থেকে রক্ষা পাই। কিন্তু আপনি যদি নাকের ভিতরের লোম তুলে ফেলেন এবং আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা যদি দুর্বল হয় তাহলে আপনি সহজেই রোগে আক্রান্ত হতে পারেন। পাশাপাশি সংক্রমণের ঝুঁকি তো রয়েছেই।

এবার হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে, নাকের ভিতরের লোমের জন্য যে অস্বস্তি তৈরি হয় তার জন্য কী করা উচিত। বিশেষজ্ঞদের মতে, নাকের ভিতরের লোম নিয়ে টানাটানি না করাই উচিত। যদি নাকের ভিতরের লোম অতিরিক্ত বড় হয়ে যায় এবং আপনার যদি এর কারণে অস্বস্তি হয় তাহলে লোমের বাইরে বেরিয়ে আসা অংশগুলো কাঁচি দিয়ে ছেঁটে দিন। লোমগুলো নাকের বাইরে বেরিয়ে এলে তবেই ছাঁটবেন। কাঁচি কোনওভাবেই নাকের ভিতর প্রবেশ করাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

Follow Us