AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shani Asth 2024: ২৪ ঘণ্টা পর শনি অস্তের জের! অর্থলাভে রাতারাতি রাজার আসনে বসবেন এই ৪ রাশি

Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি বর্তমানে কুম্ভ রাশিতে বসে আছে। ১১ ফেব্রুয়ারি শনিদেব কুম্ভ রাশিতে অস্ত যেতে পারেন। এই কারণে কিছু রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। শনির অস্ত যাওয়ার কারণে কিছু রাশির মানুষ ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ১১ ফেব্রুয়ারি শনি অস্ত যাওয়ার সাথে সাথে কোন কোন রাশির জাতকরা বিশেষ সুবিধা পাবেন তা জেনে নিন।

Shani Asth 2024: ২৪ ঘণ্টা পর শনি অস্তের জের! অর্থলাভে রাতারাতি রাজার আসনে বসবেন এই ৪ রাশি
| Updated on: Feb 10, 2024 | 11:01 AM
Share

বছর ঘুরতে না ঘুরতে গ্রহ-নক্ষত্ররাও নিজ নিজ সময়ে রাশি বদল করে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে, প্রত্যেক গ্রহরা নিজ নিজ স্থানে অবস্থান করছে। শনিদেবও চলছেন নিজ রাশিতে। হিন্দুধর্মে শনিদেবকে নিষ্ঠুর গ্রহের সঙ্গে তুলনা করেছেন। জাতক-জাতিকাদের কর্মের উপর ভিত্তি করে ফল প্রদান করেন তিনি। মনে করা হয়, যে রাশির ভাগ্যে শনির উদয় হয়, সেই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে জোটে শুধুই হতাশা ও বাধা। কিন্তু শনি যদি কারওর প্রতি সদয় হন, তাহলে সেই রাশির জাতক-জাতিকাদের কখনও পিছনে ফিরে তাকাতে হবে না। গরিব থেকে একেবারে রাজার আসনে পরিণত হতে পারে এক রাতের মধ্যেই। সেই সুযোগ এবার আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি বর্তমানে কুম্ভ রাশিতে বসে আছে। ১১ ফেব্রুয়ারি শনিদেব কুম্ভ রাশিতে অস্ত যেতে পারেন। এই কারণে কিছু রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। শনির অস্ত যাওয়ার কারণে কিছু রাশির মানুষ ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ১১ ফেব্রুয়ারি শনি অস্ত যাওয়ার সাথে সাথে কোন কোন রাশির জাতকরা বিশেষ সুবিধা পাবেন তা জেনে নিন।

মেষ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মেষ রাশির জাতক জাতিকারা শনির শুভ প্রভাবে প্রচুর উপকার পেতে চলেছেন। এই সময়ে আর্থিক লাভ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। সুযোগ-সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময়ে, আর্থিক দিক শক্তিশালী হবে এবং বিবাহিত জীবন সুখী হবে।

মিথুন রাশি

এই সময়ে মিথুন রাশির মানুষের জীবন আনন্দে ভরে উঠবে। স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। একই সঙ্গে, ব্যক্তি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে। শুধু তাই নয়, চাকরি ও অগ্রগতির পূর্ণ সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতকদের সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। আপনি বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবেন। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। তবে বুদ্ধিমানের সঙ্গে অর্থ ব্যয় করুন। কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। শনিদেব এই রাশির উপর অনেক আশীর্বাদ বর্ষণ করবেন।

ধনু রাশি

দাম্পত্য জীবন সুখের হবে। আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন। শুধু তাই নয়, আপনি যে কাজই করুন না কেন, তাতে সফলতা পাবেন। সুখ, সমৃদ্ধি ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, যা জাতককে আর্থিক শক্তিশালী হবে।

Follow Us