Shani Ast 2024: অস্তে যাবে শনিদেব! আর ১৮ দিন বাকি, চরম পরিণতির আশঙ্কা রয়েছে ৩ রাশির
Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র মতে, প্রায় ৩৭ দিনের জন্য শনি গ্রহ কুম্ভ রাশিতে অস্তমিত হতে চলেছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৮মার্চ পর্যন্ত শনিদেব কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছেন। এই কারণে ওই দিন থেকে তিন রাশির জাতকদের জন্য মারাত্মক খারাপ সময় শুরু হতে চলেছে। পদে পদে আঘাতের সম্ভাবনা বাড়বে। ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবেন এই ৩ রাশির জাতক-জাতিকারা।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব হলেন ন্যায়বিচারের একমাত্র দেবতা। কর্মের উপর ভিত্তি করেই রাশির জাতক-জাতিকাদের ফল প্রদান করেন। শুধু তাই নয়, কোনও রাশির উপর শনির অশুভ প্রভাব পড়লে, সেই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের চাকা উল্টোপথে ঘুরতে শুরু করে। সব কাজেই আসে বাধা। সমস্যার পর সমস্যা বৃদ্ধি পাবেই পাবে। জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৫ ালে শনি নিজের রাশিতে অবস্থান করবে। তবে এবছর শনিদেব নিজের রাশি ছেড়ে যাচ্ছেন না। তাই কোনও স্থান বদলও নেই। শনিদেব রাশি থেকে অস্ত গেলে তবেই নিজ রাশিতে প্রবেশ করতে পারবেন। যার ফলে ১২টি রাশির উপরই শনির দৃষ্টির প্রভাব পড়বে বলে জানা গিয়েছে।
জ্যোতিষশাস্ত্র মতে, প্রায় ৩৭ দিনের জন্য শনি গ্রহ কুম্ভ রাশিতে অস্তমিত হতে চলেছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৮মার্চ পর্যন্ত শনিদেব কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছেন। এই কারণে ওই দিন থেকে তিন রাশির জাতকদের জন্য মারাত্মক খারাপ সময় শুরু হতে চলেছে। পদে পদে আঘাতের সম্ভাবনা বাড়বে। ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবেন এই ৩ রাশির জাতক-জাতিকারা।
কন্যা রাশি: শনির অস্ত যাওয়ায় কন্যা রাশির জাতকদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। পেট সংক্রান্ত সমস্যায় অস্থির থাকবেন। কর্মক্ষেত্রেও সম্পূর্ণ প্রভাব পড়তে চলেছে।নতুন চাকরির সন্ধান করছেন, তাদের আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। যে কোনও বিষয় নিয়ে ছোটখাটো অশান্তি ও অস্থিরতা শুরু হবে। স্ত্রী বা স্বামীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। তবে আপনি কোনও বিষয় নিয়েই বেশি কথা বলবেন না। মনকে শক্ত করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: শনির অস্ত যাওয়ার কারণে কুম্ভ রাশির জাতকদের জন্য খারাপ সময় শুরু হতে চলেছে। কারণ শনি নিজেই কুম্ভ রাশিতে অস্ত চলেছে। শনি গ্রহ ইতিমধ্যে কুম্ভ রাশিতে সাড়ে সতীর প্রভাব ফেলতে শুরু করেছে। যদি গাড়ি চালান, তবে সাবধানে গাড়ি চালাবেন। দুর্ঘটনা ঘটনার প্রবল সম্ভাবনা রয়েছে। কোনও বিতর্ক এড়িয়ে চলুন।
মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা শনির অশুভ নজরে পড়তে চলেছেন। যদি ব্যবসা করেন তবে শনিদেবের নির্ধারিত সময় থেকে কোনও অর্থ বিনিয়োগ করবেন না, অন্যথায় আপনার বিশাল আর্থিক ক্ষতি হতে পারে। কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। যেকোনও কাজে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার চেষ্টা করতে পারবেন। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই মনকে শক্ত করার চেষ্টা করুন।
