Shani Vakri 2024: শনির উল্টো চালে আড়াই মাস জীবন তছনছ হবে এই ৪ রাশির! জুনে সাবধান না হলে বাজ পড়বে মাথায়
Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র মতে, আড়াই বছর ধরে একটি রাশিতে অবস্থান করেন শনিদেব। এবার নিজের সময়ের রাশিচক্র পিছিয়ে যেতে চলেছে শনিগ্রহ। জ্যোতিষীদের মতে, বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে। আগামী ২৫ জুন রাশিচক্রে শনি বক্রী হতে চলেছে।

যত দিন যাচ্ছে, সময় যেন আরও কঠিন হয়ে চলেছে। একটার পর একটা সমস্যা যেন এসেই যাচ্ছে। জীবনে কোথাও শান্তি নেই। কাজের চাপ, সংসারের চাপ, অর্থের অভাব, সবকিছু মিলিয়ে জীবন একেবারে জেরবার। এখনই যদি এমন অবস্থা হয়, তাহলে জুন মাস আরও কঠিন হতে চলেছে। কারণ জ্যোতিষশাস্ত্র মতে, শনি এবার বিপরীত দিকে রাশি বদল করতে চলেছে। যেমন কর্ম তেমনি ফল। তাই জুনে যদি সাবধান না হন, তাহলে কপালে দুঃখ রয়েছে চরম। ন্যায়ের দেবতা শনিদেবের গতি বদল অত্যন্ত ধীর গতিতে চলে। তাই যে রাশিতে থাকেন, সেই রাশির জাতক-জাতিকাদের কপালে জোটে চরম দুর্ভোগ। জ্যোতিষশাস্ত্র মতে, আড়াই বছর ধরে একটি রাশিতে অবস্থান করেন শনিদেব। এবার নিজের সময়ের রাশিচক্র পিছিয়ে যেতে চলেছে শনিগ্রহ। জ্যোতিষীদের মতে, বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে। আগামী ২৫ জুন রাশিচক্রে শনি বক্রী হতে চলেছে।
এই রাশিতে শনি ১৫ নভেম্বর পর্যন্ত বিপরীত দিকে যাবে। শনির বিপরীতমুখী অবস্থাকে অশুভ বলে মনে করা হয়। শনির বিপরীত গমনের কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা আর্থিক সমস্যা, লাগাতার রোগভোগ, আইনি জটিলতা ও পারিবারিক সংঘর্ষের মধ্যে দিয়ে যাবেন। শনিদেবের পিছিয়ে যাওয়ার সময় কোন কোন রাশির জাতকদের সাবধান হতে হবে, তা জেনে নিন এখানে…
মেষ রাশি: শনি বক্রীর কারণে এই রাশির জাতক-জাতিকারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে মতভেদ তৈরি হতে পারে। এমনকি বিচ্ছেদও হয়ে যেতে পারে। কর্মজীবনেও আসবে নানা ঝড়-ঝাপটা। স্বাস্থ্যের অবনতি হতে পারে। কাজ পণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কারণে বিপুল আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি: শনিদেব অশুভ প্রভাব পড়তে চলেছে এই রাশির উপর। শনিদেবের বিপরীত গতিতে সব কাজেই বাধা পড়বে। জীবন উত্থাল-পুথাল হয়ে যেতে পারে। চাকরিজীবীদের চাপের পরিবেশ তৈরি হবে। ব্যবসায়ীরা বিভিন্ন কাজে লোকসান হতে পারে। জীবনজুড়ে হবে চ্যালেঞ্জেে ভরপুর।
মকর রাশি: এই রাশির জাতক-জাতিকারা শনির বিপরীতমুখীর জেরে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই রাশির জাতক-জাতিকাদের জুন মাসে খুব সতর্ক থাকতে হবে।
কুম্ভ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনিদেব অশুভ ফল ভোগ করবেন। শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে কাজ পণ্ড হতে পারে। বসের রাগের শিকার হতে পারেন। কাজে নানা সমস্যা দেখা দিতে পারে।
