AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভয়ঙ্কর সকাল! শিশুর গোঙানি, রক্তে ভাসছে রাস্তা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ১৩ মৃতদেহ

ঘটনায় শোক প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। নিহতের পরিবার ও আহতদের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

ভয়ঙ্কর সকাল! শিশুর গোঙানি, রক্তে ভাসছে রাস্তা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ১৩ মৃতদেহ
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি।
| Updated on: Feb 14, 2021 | 10:40 AM
Share

কুর্নুল: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্র প্রদেশের কুর্নুলে। পূণ্যার্থী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ১৪ জনের। এর মধ্যে একজন শিশুও রয়েছে। আরও দুই শিশু-সহ আহত হয়েছে মোট চারজন। ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি জানান, নিহতদের পরিবার ও আহতদের সবরকম সহযোগিতা করা হবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে ১৮ জন পূণ্যার্থী নিয়ে একটি মিনিবাস রওনা দেয়। জাতীয় সড়ক ধরে ছুটে চলার সময় কুর্নুলের ভেলদুর্তি মণ্ডলের কাছে একটি ট্রাক এসে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। কিছু বুঝে ওঠার আগেই শেষ ১৩টি টাটকা প্রাণ। এর মধ্যে একটি শিশুও রয়েছে। যাত্রীদের আধার কার্ড দেখে তাঁদের শনাক্ত করা হয়। ভোর চারটে নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুর্নুল পুলিশ।

সূত্রের খবর, পূণ্যার্থী নিয়ে চিত্তোরের মদনাপাল্লে থেকে রাজস্থানের আজমেঢ়ে যাচ্ছিল বাসটি। তার মাঝে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। চালক কোনওভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন কি না কিংবা চাকা ফেটে এই বিপদ কি না দেখা হচ্ছে। দু’দিন আগেই অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে পর্যটকবোঝাই একটি বাস উল্টে যায়। ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। চারজনের মৃত্যু হয়।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!