AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Watch Video: দিদির বিয়েতে হুল্লোড়, নাচের মাঝেই মঞ্চে লুটিয়ে পড়লেন তেইশের তরুণী; পরিণীতার চরম পরিণতি

বিয়েবাড়ি মানেই খুশি, হইহুল্লোড়। নাচ, গান, আনন্দে কটা দিন কেমন করে কেটে যায় অনেকে বুঝতেই পারেন না। আর সেই আনন্দ এক নিমেষে দুঃখে পরিণত হলে, রীতিমতো শোকের ছায়া হঠাৎ নেমে আসে।

Watch Video: দিদির বিয়েতে হুল্লোড়, নাচের মাঝেই মঞ্চে লুটিয়ে পড়লেন তেইশের তরুণী; পরিণীতার চরম পরিণতি
ভিডিয়ো: দিদির বিয়েতে হুল্লোড়, নাচের মাঝেই মঞ্চে লুটিয়ে পড়লেন তেইশের তরুণী; পরিণীতার চরম পরিণতি Image Credit: Screengrab
| Updated on: Feb 10, 2025 | 6:17 PM
Share

ভোপাল: বিয়েবাড়ি মানেই খুশি, হইহুল্লোড়। নাচ, গান, আনন্দে কটা দিন কেমন করে কেটে যায় অনেকে বুঝতেই পারেন না। আর সেই আনন্দ এক নিমেষে দুঃখে পরিণত হলে, রীতিমতো শোকের ছায়া হঠাৎ নেমে আসে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক তরুণী দিদির বিয়েতে সঙ্গীত অনুষ্ঠানে নাচ করছিলেন। হঠাৎ করেই মঞ্চে নাচতে নাচতে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে সেখানে উপস্থিত বাকিরা বুঝতে পারেননি কী হয়েছে। পরে বোঝা যায় ওই তরুণীর মৃত্যু হয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ। সেই তরুণীর নাম পরিণীতা জৈন। তিনি ইন্দোরের বাসিন্দা। বিদিশায় তিনি শনিবার দিদির বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সঙ্গীত অনুষ্ঠানে ‘শারারা শারারা’ গানের তালে নাচছিলেন তিনি। হঠাৎ করেই মঞ্চে মুখ থুবড়ে পড়ে যান। এরপর যখন সেখানে উপস্থিত বাকিরা দেখেন যে আর নড়াচড়া করছেন না পরিণীতা। তারপর সঙ্গে সঙ্গে পরিণীতাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এমবিএ-তে স্নাতক করেছেন পরিণীতা। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সঙ্গীতের অনুষ্ঠানে তিনি নাচ করতে করতে মঞ্চে পড়ে যান। তাঁর পরিবারের একজন চিকিৎসক। তিনি পরিণীতাকে প্রথমে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তাতে কোনও সাড়া পাওয়া যায়নি। বছর ২৩ এর পরিণীতার মৃত্যুতে বিয়েবাড়ির মতো আনন্দ উৎসবেও শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, ১২ বছর বয়সে তাঁর ভাইও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এ বার কার্ডিয়াক অ্যারেস্টে প্রাণ হারালেন পরিণীতা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?