AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Body Recover: তরুণীর টুকরো টুকরো দেহ সুটকেসে ভরে ফেলা হল রাস্তায়

Chennai: পুলিশ জানিয়েছে, যে যুবককে ধরা হয়েছে, তাঁর বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে সুটকেসটি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা। চেন্নাইয়ের কুমারন কুদিলে থোরাইপক্কমের কোনও বাসিন্দা থানায় ফোন করে খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি সুটকেসে দেহাংশ পড়ে।

Body Recover: তরুণীর টুকরো টুকরো দেহ সুটকেসে ভরে ফেলা হল রাস্তায়
প্রতীকী চিত্র। Image Credit: Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Images
| Updated on: Sep 19, 2024 | 4:40 PM
Share

চেন্নাই: নারী নিরাপত্তার প্রশ্নে বাস্তব ছবিটা বোধহয় কমবেশি সর্বত্রই এক! এই মুহূর্তে দেশ উত্তাল আরজি করে এক ডাক্তার পড়ুয়ার খুন-ধর্ষণের ঘটনা ঘিরে। এরইমধ্যে চেন্নাইয়ে এক শিউরে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। এক তরুণীর দেহ টুকরো টুকরো করে সুটকেসে ভরে চেন্নাই রোডের ধারে ফেলে রাখার অভিযোগ উঠেছে। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যে যুবককে ধরা হয়েছে, তাঁর বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে সুটকেসটি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা। চেন্নাইয়ের কুমারন কুদিলে থোরাইপক্কমের কোনও বাসিন্দা থানায় ফোন করে খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি সুটকেসে দেহাংশ পড়ে।

এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত চলছে। এর আগে গত অগস্টে ২৮ বছরের এক তরুণীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে চেন্নাইয়ের একটি হোটেলে। গত বছরও ২০ বছর বছর বয়সি এক নার্সকে খুনের অভিযোগ ওঠে হোটেলরুমে। অভিযোগের আঙুল ওঠে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এরপর হোয়াটসঅ্যাপ স্টেটাসে সেই ছবি ব্যবহার করেছিলেন অভিযুক্ত।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?