Abhishek Banerjee: জোড়া বিল আটকাতে মরিয়া অভিষেক, ফের স্পিকারকে চিঠি লিখে কী আর্জি জানালেন সাংসদ?

Abhishek Banerjee Writes to Lok Sabha Speaker: সংসদে বিল পেশের সময় এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদ যেন ভোট না দিতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতে স্পিকারকে আর্জি জানিয়ে চিঠি লিখেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। চিঠিতে অভিষেক দাবি করেছেন, এনসিপিআই-তে যোগ দেওয়া তৃণমূলের ২০ জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে সাংসদ পদ খারিজের বিষয়টি এখনও এখনও বিচারাধীন।

Abhishek Banerjee: জোড়া বিল আটকাতে মরিয়া অভিষেক, ফের স্পিকারকে চিঠি লিখে কী আর্জি জানালেন সাংসদ?
অভিষেক-ওম বিড়লাImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 29, 2026 | 1:14 PM

নয়া দিল্লি: সংসদে জোড়া বিল ঘিরে সংঘাত সপ্তমে। সোমবার থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। পেশ করা হবে ডিলিমিটেশন বিল ও মহিলা সংরক্ষণ বিল। তবে, এই বিল রুখতে সবরকম চেষ্টা করছেন ইন্ডি জোটের সদস্যরা। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেই শোনা গিয়েছিল যে আগামী ৭২ ঘণ্টা খুব ক্রুশিয়াল। এদিকে, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাই উড়ে গিয়েছেন মমতা-সনিয়ারা। এই আবহে ফের লোকসভার স্পিকারকে চিঠি লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী লিখেছেন চিঠিতে?

সংসদে বিল পেশের সময় এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদ যেন ভোট না দিতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতে স্পিকারকে আর্জি জানিয়ে চিঠি লিখেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। চিঠিতে অভিষেক দাবি করেছেন, এনসিপিআই-তে যোগ দেওয়া তৃণমূলের ২০ জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে সাংসদ পদ খারিজের বিষয়টি এখনও এখনও বিচারাধীন। তাই সংসদের আসন্ন অধিবেশনে ওই ২০ জন সাংসদকে ভোট দিতে না দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, সংসদে তাঁদের জন্য আলাদা বসার ব্যবস্থা নিয়েও দ্রুত পর্যালোচনার দাবি করেছেন অভিষেক।

এদিকে, শনিবারই হুইপ জারি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণত লোকসভায় দলের মুখ্য সচেতকের দায়িত্ব হল হুইপ জারি করা । কিন্তু, কল্যাণ বন্দ্য়োপাধ্যায় সাসপেন্ড থাকার জন্য তাঁর বদলে লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ জারি করেন। সোমবারের অধিবেশনে সব সাংসদের উপস্থিতি বাধ্যতামূলক করতেই হুইপ জারি করা হয়।

এদিকে, জানা গিয়েছে, অভিষেকের পাল্টা হুইপ জারি করতে পারেন কাকলি ঘোষদস্তিদার। বিল পেশের সময় ২০ সাংসদের উপস্থিতি চেয়ে হুইপ জারি করবেন কাকলি। শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪০ মিনিটের বৈঠকে এনসিপিআইয়ের পৃথক দলের মান্যতা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে। বৈঠকে থাকবেন এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ওই বৈঠকে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি বিশেষ অধিবেশনের আগেই এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি মিলবে? আর এখানেই দেখার বিষয় যে, অভিষেকের চিঠির জবাবে স্পিকার কী সিদ্ধান্ত নেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us