ABVP Kerala Win: ছাত্র সংসদ নির্বাচনে SFI-কে ‘ক্লিন বোল্ড’, দিল্লির পর কেরলেও ABVP ঝড়!

Kerala Student Union Election: এবিভিপি-র দাবি, ছাত্র ভোটের ফল আসলে SFI-এর তথাকথিত 'ছাত্রবিরোধী নীতি'র বিরুদ্ধে রায়। সংগঠনের এক প্রতিনিধির বক্তব্য, এই কলেজে ABVP-র জয় কেরলের অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনকে উৎসাহ দেবে। একইসঙ্গে আগের এসএফআই পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে ABVP।

ABVP Kerala Win: ছাত্র সংসদ নির্বাচনে SFI-কে ক্লিন বোল্ড, দিল্লির পর কেরলেও ABVP ঝড়!
কেরলে এবিভিপি জয়Image Credit source: Tv9 Bangla

Sep 22, 2026 | 2:13 PM

তিরুঅনন্তপুরম: দিল্লির পর এবার কেরল (Kerala)। আবারও ছাত্র রাজনীতিতে ঝড় তুলল এবিভিপি(ABVP)। কেরলের এক কলেজে ছাত্র সংসদের নির্বাচনে বড়সড় সাফল্য পেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জানা গিয়েছে, ত্রিপুনিথুরা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে দীর্ঘদিনের এসএফআই-এর (SFI) আধিপত্যের অবসান ঘটিয়ে সমস্ত আসনেই জয় পেয়েছে এবিভিপি।

সম্প্রতি, ত্রিপুনিথুরায় পুরসভা ভোটে রাজনৈতিক পালাবদল ঘটেছে। টানা ৪৫ বছরের বাম নেতৃত্বাধীন শাসনের অবসান ঘটিয়ে জয় পেয়েছে বিজেপি। কলেজের ছাত্র সংসদ নির্বাচনেও (Kerala College Student Union Vote) পালবদলের ছবি। দীর্ঘ কয়েক বছর ধরে এই কলেজের ছাত্র সংসদ ছিল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা SFI-এর দখলে। কিন্তু, এবার নির্বাচনে ছ’টি প্রধান পদেই জয় পেয়েছে ABVP।

SFI-কে প্রত্যাখ্যানের দাবি ABVP-র

এবিভিপি-র দাবি, ছাত্র ভোটের ফল আসলে SFI-এর তথাকথিত ‘ছাত্রবিরোধী নীতি’র বিরুদ্ধে রায়। সংগঠনের এক প্রতিনিধির বক্তব্য, এই কলেজে ABVP-র জয় কেরলের অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনকে উৎসাহ দেবে। একইসঙ্গে আগের এসএফআই পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে ABVP। অভিযোগ, সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারে আগের ছাত্র সংসদ যথেষ্ট উদ্যোগ নেয়নি। পড়ুয়াদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ কীভাবে খরচ করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে এবিভিপি।

ছাত্র সংসদ নির্বাচনে চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন স্নিগ্ধা এম হরি। ভাইস-চেয়ারপার্সন পদে জয় পেয়েছেন আদিত্য টি এ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিগ্নেশ ভাট। ম্যাগাজিন এডিটর হয়েছেন বিগ্নেশ ডি এবং আর্টস ক্লাব সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অঞ্জলি টি। ইউনিভার্সিটি ইউনিয়ন কাউন্সিলর পদে জয় পেয়েছেন নিবেদ্যা কে এন।

দীর্ঘদিন ধরে এসএফআই প্রভাব থাকা একটি কলেজে ছাত্র সংসদের সমস্ত আসনে ABVP-র জয় বড় সাংগঠনিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এই ফল কেরলের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলির রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াইয়েও নতুন মাত্রা যোগ করতে পারে।

দিল্লিতে ছাত্রভোটে জয় ABVP-র

উল্লেখ্য, দিন কয়েক আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে চারটির মধ্যে তিনটি আসনেই জয়ী হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ১৯ সেপ্টেম্বর ২০ রাউন্ড গণনার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ফল প্রকাশ হয়। এবিভিপি প্রেসিডেন্ট, সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছে। ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শোকিন।

Loading...
Unable to load recommendations.
Follow Us