AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Admit Card: পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিচ্ছেন সানি লিওনি! অ্যাডমিট কার্ড ঘিরে হইচই

Uttar Pradesh: পুলিশের তরফে জানানো হয়েছে, ওই অ্যাডমিট কার্ড যার নামে, সেই পরীক্ষার্থী পরীক্ষাই দিতে আসেননি। যাচাই করে দেখা গিয়েছে অ্যাডমিট কার্ডটি নকল। রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, তা উত্তর প্রদেশের হলেও, ঠিকানা দেওয়া মুম্বইয়ের।

Fake Admit Card: পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিচ্ছেন সানি লিওনি! অ্যাডমিট কার্ড ঘিরে হইচই
ফাইল চিত্রImage Credit: Facebook
| Updated on: Feb 18, 2024 | 12:14 PM
Share

লখনউ: পুলিশ কনস্টেবল হওয়ার পরীক্ষা নাকি দিচ্ছেন লাস্যময়ী অভিনেত্রী সানি লিওনি! অন্তত পুলিশের পরীক্ষার অ্যাডমিট কার্ড এমনটাই বলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ছবি। তাতে দেখা যাচ্ছে উত্তর প্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে ছাপানো হয়েছে সানি লিওনির ছবি।

জানা গিয়েছে, উত্তর প্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের ওয়েবসাইটে কনস্টেবল পদের জন্য রেজিস্ট্রেশনেই সানি লিওনির ছবি দেখা গিয়েছে। শনিবার, ১৭ ফেব্রুয়ারি কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা ছিল। সেখানেই দেখা যায়, অ্যাডমিট কার্ডে সানি লিওনির ছবি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই অ্যাডমিট কার্ড যার নামে, সেই পরীক্ষার্থী পরীক্ষাই দিতে আসেননি। যাচাই করে দেখা গিয়েছে অ্যাডমিট কার্ডটি নকল। রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, তা উত্তর প্রদেশের হলেও, ঠিকানা দেওয়া মুম্বইয়ের।  রেজিস্ট্রেশনের সময়ই অভিনেত্রীর ছবি আপলোড করা হয়েছিল। যার নামে রেজিস্ট্রেশন হয়েছিল অ্যাডমিট কার্ডটি, তাঁকে তলব করা হয়েছে। কনৌজ পুলিশের সাইবার সেল এই ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, উত্তর প্রদেশের এই কনস্টেবল নিয়োগ পরীক্ষায় শনিবারই কমপক্ষে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই ভুয়ো পরীক্ষার্থী ছিলেন।

Follow Us
তৃণমূলে গৃহদাহ! এ কী বললেন প্রিয়দর্শিনী?
তৃণমূলে গৃহদাহ! এ কী বললেন প্রিয়দর্শিনী?
৯৭ বছর বয়সে শিলিগুড়ি থেকে ব্রিগেডে মাখনলাল সরকার
৯৭ বছর বয়সে শিলিগুড়ি থেকে ব্রিগেডে মাখনলাল সরকার
'ও খুব ঠাকুর-ভক্ত ছিল', এখনও বুবাইয়ের ছোটবেলাটা মনে রেখেছে ওরা
'ও খুব ঠাকুর-ভক্ত ছিল', এখনও বুবাইয়ের ছোটবেলাটা মনে রেখেছে ওরা
শুভেন্দুকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে যেতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী?
শুভেন্দুকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে যেতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী?
আর নেমপ্লেটে মমতা নন, এবার বসল শুভেন্দুর নামের নতুন বোর্ড
আর নেমপ্লেটে মমতা নন, এবার বসল শুভেন্দুর নামের নতুন বোর্ড
বুবাই আমাদের পাড়ার ছেলে, পান্তা খাওয়া ছেলে: শুভেন্দুর বন্ধু
বুবাই আমাদের পাড়ার ছেলে, পান্তা খাওয়া ছেলে: শুভেন্দুর বন্ধু
ঝালমুড়ির ঝাঁঝ আরও বাড়ল, ব্রিগেডে দেদার বিক্রি হচ্ছে মুড়ি
ঝালমুড়ির ঝাঁঝ আরও বাড়ল, ব্রিগেডে দেদার বিক্রি হচ্ছে মুড়ি
শুভেন্দুর পিঠ চাপড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর
শুভেন্দুর পিঠ চাপড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা