AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb Threat: বিমানে ১৩৫ যাত্রী, মাঝ আকাশে ককপিটে খবর এল বোমা রাখা আছে, তারপরই ভয়ঙ্কর কাণ্ড…

Bomb Threat: এ দিন সকাল ৮টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। মুম্বই থেকে তিরুবনন্তপুরমগামী বিমানে বোমা রাখা আছে, এমনটাই হুমকি আসে। সেই সময় বিমানটি মাঝ আকাশে ছিল।

Bomb Threat: বিমানে ১৩৫ যাত্রী, মাঝ আকাশে ককপিটে খবর এল বোমা রাখা আছে, তারপরই ভয়ঙ্কর কাণ্ড...
বিমানটিকে সরানো হয় আইসোলেশন বে-তে।Image Credit: ANI
| Updated on: Aug 22, 2024 | 9:15 AM
Share

তিরুবনন্তপুরম: সাতসকালেই আতঙ্ক। গোটা বিমানবন্দরে জারি করা হল ইমার্জেন্সি। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রাখা রয়েছে, এমনটাই হুমকি আসে। এরপরই বিমানবন্দরে এমার্জেন্সি জারি করা হয়। বিমানটিকে সরিয়ে আনা হয় আইসোলেশন বে-তে। চলছে তল্লাশি।

জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। মুম্বই থেকে তিরুবনন্তপুরমগামী বিমানে বোমা রাখা আছে, এমনটাই হুমকি আসে। সেই সময় বিমানটি মাঝ আকাশে ছিল। তড়িঘড়ি তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। সঙ্গে সঙ্গে বিমানটিকে আইসোলেশন বে-তে স্থানান্তরিত করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানে মোট ১৩৫ জন যাত্রী ছিল। তাদের সুরক্ষিতভাবেই সরানো হয়েছে। সূত্রের খবর, তিরুবনন্তপুরম বিমানবন্দরের কাছাকাছি যখন পৌঁছয়, তখন মাঝ আকাশে পাইলটের কাছে খবর আসে যে বিমানে বোমা রাখা আছে। এরপরই তড়িঘড়ি অবতরণ করানো হয় বিমান। কোথা থেকে হুমকি এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?