Flight Collision: ভয়ঙ্কর দুর্ঘটনা, Akasa Air-র বিমানকে ধাক্কা মারল SpiceJet বিমান! তারপর…

SpiceJet Akasa Air Plane Collision: স্পাইসজেটের বি৭৩৭-৭০০ (B737-700) বিমান এসে ধাক্কা মারে আকাশা এয়ারের কিউপি ১৪০৫ (QP 1406)-র বিমানে। দুর্ঘটনায় স্পাইসজেটের ডান দিকের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশা এয়ারের বিমানটির বামদিকের স্টেবিলাইজার ক্ষতিগ্রস্থ হয়েছে।

Flight Collision:  ভয়ঙ্কর দুর্ঘটনা, Akasa Air-র বিমানকে ধাক্কা মারল SpiceJet বিমান! তারপর...
দুর্ঘটনাগ্রস্ত বিমান দুটি।Image Credit source: X

|

Apr 16, 2026 | 6:04 PM

নয়া দিল্লি: বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা। আকাশা এয়ারলাইন্সের (Akasa AirLines) বিমানকে ধাক্কা মারল স্পাইসজেটের বিমান (SpiceJet Flight)। আজ দুপুরে দিল্লি বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বিমানই। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, আজ দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে। স্পাইসজেটের বি৭৩৭-৭০০ (B737-700) বিমান এসে ধাক্কা মারে আকাশা এয়ারের কিউপি ১৪০৫ (QP 1406)-র বিমানে।

দুর্ঘটনায় স্পাইসজেটের ডান দিকের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশা এয়ারের বিমানটির বামদিকের স্টেবিলাইজার ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত স্পাইসজেটের উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে।

অন্যদিকে আকাশা এয়ারের বিমানটি দিল্লি থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে উড়ান বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত বিমান ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে বলেই জানিয়েছে এয়ারলাইন্স।

প্রাথমিক তদন্তের পর আকাশা এয়ারের মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছে, আকাশা এয়ার বিমানটি দাঁড়িয়েছিল, এমন সময়ে আরেকটি বিমান এসে ধাক্কা মারে। দুর্ঘটনার পর বিমানটি বে-তে ফিরে আসতে বাধ্য হয়। তবে দুর্ঘটনায় বিমানের কোনও যাত্রী আহত হননি বলেই খবর।

Follow Us