
নয়া দিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। তাঁর পদত্যাগের পর জয়োল্লাস CJP-র। অপরদিকে, দেশের যুব সম্প্রদায় ও পড়ুয়াদের স্বার্থে যে সব কিছু সম্ভব তা দেখিয়ে দিল নরেন্দ্র মোদীর সরকার। এমতাবস্থায় ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়িয়ে বিজেপির নেতা মন্ত্রীরা পরপর পোস্ট করেছেন। এক কথায় তাঁরা লিখেছেন, ‘নিজের থেকেও আগে দেশ’। আর তার প্রকৃত উদাহরণ যে ধর্মেন্দ্র প্রধান দিয়েছেন তা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি।
কে কী লিখেছেন ধর্মেন্দ্রকে নিয়ে?
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেছেন, ছভারতের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং ঐতিহাসিক জাতীয় শিক্ষানীতি সফলভাবে বাস্তবায়নে মূল ভূমিকা পালন করেছেন। তিনি আরও জানান, দল সম্পূর্ণভাবে ধরমেন্দ্র প্রধানের পদত্যাগের সিদ্ধান্তের পাশে রয়েছে। লিখেছেন, “বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পদত্যাগ করার এই সিদ্ধান্ত, জনসেবায় সর্বোচ্চ স্তরের নৈতিকতা ও নিঃস্বার্থ মনোভাবের পরিচয় দেয়।” এই কঠিন সময়ে দল সম্পূর্ণভাবে ধরমেন্দ্র প্রধানের পাশে রয়েছে।
সংসদীয় বিষয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “ছাত্র আন্দোলন থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করা পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পথচলা জনসেবার এক অনন্য নজির।” তিনি আরও জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময়েই কোটি কোটি ছাত্রছাত্রীর কল্যাণকে তিনি সবার উপরে রেখেছিলেন।
True leadership is measured over decades & @dpradhanbjp ji’s journey stands as a testament to lifelong engagement with public life & student welfare.
Having worked alongside him in the Union Cabinet, I have seen his sincere dedication to strengthening India’s education ecosystem… pic.twitter.com/dNavUuVVh7
— Kiren Rijiju (@KirenRijiju) July 25, 2026
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানান, ধরমেন্দ্র প্রধানের এই পদত্যাগ বিজেপির মূল আদর্শকেই প্রতিফলিত করে। প্রথমে দেশ, তারপর দল, শেষে নিজে। পদের চেয়ে দায়িত্ব এবং নিজের চেয়ে দেশকে বড় মনে করার যে সংস্কৃতি দল শেখে, প্রধানের ইস্তফা তারই প্রমাণ।
This is what we are about: Nation First, Party Next, Self Last.
Shri @dpradhanbjp ji has spent decades in public life, from the student movement to serving in key responsibilities in the Union Government.
Under the leadership of Hon’ble PM Shri @narendramodi ji, democracy means…
— Bandi Sanjay Kumar (@bandisanjay_bjp) July 25, 2026
বিজেপি তথ্য ও প্রযুক্তি সেলের অমিত মালব্য অমিত মালব্য বলেন, “শিক্ষামন্ত্রক পরিচালনা করা সরকারের অন্যতম কঠিন দায়িত্ব। লক্ষ লক্ষ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের ভবিষ্যৎ গড়ে তোলার কাজ তিনি নিষ্ঠা ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামলেছেন।”
As Shri Dharmendra Pradhan steps down as India’s Education Minister, it is an appropriate moment to acknowledge a public life shaped by an unwavering commitment to students, education, and nation-building.
Long before he assumed office, his journey was deeply rooted in student… https://t.co/uiiLk0fTzK
— Amit Malviya (@amitmalviya) July 25, 2026