Amit Shah: ‘২৪ ঘণ্টা ধরে সংসদে সব প্রশ্নের উত্তর দিতে রাজি’, বিরোধীদের বললেন শাহ

Amit Shah on discusssion: নিট প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনে অংশ নেওয়া যুবকদের উপর হামলার অভিযোগ, রাম মন্দিরে দানের টাকা চুরির অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিবৃতি চেয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। উত্তপ্ত হয়েছে সংসদ। এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, "বিরোধীরা আলোচনার দাবি জানিয়ে একটা চিঠি জমা দিক, তারপরই সরকার বিষয়টা বিবেচনা করবে।"

Amit Shah: ২৪ ঘণ্টা ধরে সংসদে সব প্রশ্নের উত্তর দিতে রাজি, বিরোধীদের বললেন শাহ
অমিত শাহImage Credit source: PTI

Aug 12, 2026 | 1:51 PM

নয়া দিল্লি: বিরোধীদের সব প্রশ্নের উত্তর দিতে তৈরি, বুধবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘদিন ধরে অমিত শাহের বিবৃতির দাবি জানাচ্ছেন বিরোধীরা। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানান, অমিত শাহ বিবৃতি দেওয়ার জন্য প্রস্তুত। আর বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই জানান, ২৪ ঘণ্টা আলোচনার জন্য সময় দিতে চান তিনি।

বুধবার দুপুর ৩টে থেকে বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত আলোচনার জন্য সময় দিত চেয়েছেন তিনি। তবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, শাহের বক্তব্য শুনতে নারাজ।

নিট প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনে অংশ নেওয়া যুবকদের উপর হামলার অভিযোগ, রাম মন্দিরে দানের টাকা চুরির অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিবৃতি চেয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। উত্তপ্ত হয়েছে সংসদ। এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, “বিরোধীরা আলোচনার দাবি জানিয়ে একটা চিঠি জমা দিক, তারপরই সরকার বিষয়টা বিবেচনা করবে।”

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, “একটা চিঠি লিখে জমা দিন। আমরা আজ দুপুর ৩টে থেকে আলোচনা করতে প্রস্তুত। আগামিকাল দুপুর ৩টে পর্যন্ত আলোচনা করতে চাই।” আলোচনায় যোগ দিতে চান কি না, সেই সিদ্ধান্ত বিরোধীদের উপরেই ছেড়ে দিতে চান তিনি।

তিনি যে কোথাও পালিয়ে যাননি, বিরোধীদের জবাব দিয়েই সে কথাও বলেছেন অমিত শাহ। তিনি জানান, বাদল অধিবেশনে নিয়মিত সংসদে যাচ্ছেন তিনি। বলেন, “আমি সংসদে আসছি। নিজের চেম্বারেও বসছি। কিন্তু বিরোধীরা সংসদে কাজ হতে দিচ্ছে না। ওরা কোনও আলোচনাও করতে দিচ্ছে না।”

শাহ স্পষ্ট জানিয়ে দেন, সরকারের লুকনোর কিছু নেই। সব প্রশ্নের উত্তর দিতে তাঁরা তৈরি। তবে শাহের এই বক্তব্যের পরই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, “আমরা কোনও লেকচার শুনতে রাজি নই। ২০ দিন ধরে সংসদে আসছেন না অমিত শাহ। সংসদে আসার সাহস পাচ্ছেন না। অমিত শাহের পদত্যাগ করা উচিত।”

Loading...
Unable to load recommendations.
Follow Us