
নয়া দিল্লি : দুই সপ্তাহ হয়ে গেল, বাংলায় নতুন সরকার গঠন হয়েছে। ১৪ দিনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তবে, এখনও পর্যন্ত রাজ্যে মন্ত্রিসভা (West Bengal Cabinet) গঠন নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। শুধুমাত্র ৫ জন মন্ত্রীকে দফতর ভাগ করে দেওয়া হয়েছে। কবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে, কোন দফতরের দায়িত্ব কাদের দেওয়া হবে, সেই নিয়ে জল্পনা চলছিল। এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি (Suvendu Adhikari Delhi Visit) সফর বেশ তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, গতকাল অমিত শাহের (Amit Shah) সঙ্গে বাংলায় মন্ত্রিসভা গঠন নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর খুব শীঘ্রই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে বাংলায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মন্ত্রিসভা নিয়ে আলোচনার পাশাপাশি সীমান্তে কাঁটাতার ও CAA বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে কী কী আলোচনা, দেখে নেওয়া যাক একনজরে…
আজ দিল্লিতে শুভেন্দুর
এদিকে, আজ সকালেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ বৈঠকও করেন দু’জনে। এরপর রাইসিনা হিলের উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু।