কাঠুয়ার দিকে নজর সবার, সুযোগ পেয়েই ডোডায় সেনা ক্যাম্পে হামলা জঙ্গিদের, আহত ৬ জওয়ান

J&K Terror Attack: বুধবার ভোর রাতে ডোডার অস্থায়ী বেসে হামলা চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর উপরে অতর্কিতে হামলা করে জঙ্গিরা। সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাঠুয়ার দিকে নজর সবার, সুযোগ পেয়েই ডোডায় সেনা ক্যাম্পে হামলা জঙ্গিদের, আহত ৬ জওয়ান
চলছে তল্লাশি।Image Credit source: ANI

|

Jun 12, 2024 | 10:13 AM

শ্রীনগর: দফায় দফায় উত্তপ্ত ভূস্বর্গ। চলছে লাগাতার জঙ্গি হামলা। এবার সেনার বেস ক্যাম্পেই হামলা জঙ্গিদের। বুধবার ভোররাতে জম্মু-কাশ্মীরের ডোডায় সেনাবাহিনীর অস্থায়ী অপারেটিং বেসে হামলা চালায় জঙ্গিরা। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৫ জন সেনা জওয়ান ও একজন পুলিশ অফিসার। অন্যদিকে, নিকেশ করা হয়েছে একজন জঙ্গিকে। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জইশ জঙ্গি গোষ্ঠীর শাখা সংগঠন।

সেনা সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে ডোডার অস্থায়ী বেসে হামলা চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর উপরে অতর্কিতে হামলা করে জঙ্গিরা। সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংঘর্ষের পরই পাল্টা এনকাউন্টার শুরু হয়। জঙ্গিদের খোঁজে বেস ক্যাম্পের পাশের জঙ্গলেও তল্লাশি অভিযান শুরু হয়েছে ।

এদিকে, জইশের শাখা সংগঠন দ্য কাশ্মীর টাইগারস এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।

জম্মু-কাশ্মীরের এডিজিপি আনন্দ জৈন বলেন, “আমাদের প্রতিবেশীরা সবসময় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। হিরানগরের সন্ত্রাস হামলাতেও অনুপ্রবেশ জড়িয়ে রয়েছে। একজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।”

Follow Us