Rupali Ganguly Joins BJP: বড় চমক, বিজেপিতে যোগ দিলেন বঙ্গ তনয়া ‘অনুপমা’

Rupali Ganguly: বিজেপিতে যোগ দিলেন অনুপমা খ্যাত অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। বুধবার তিনি বিজেপির সদর দফতরে গিয়ে দলে যোগ দেন। তাঁকে দলে স্বাগত জানান বিনোদ তাউড়ে ও অনিল বালুনি।

Rupali Ganguly Joins BJP: বড় চমক, বিজেপিতে যোগ দিলেন বঙ্গ তনয়া অনুপমা
বিজেপিতে যোগ দিলেন রুপালি গঙ্গোপাধ্যায়।Image Credit source: ANI

|

May 02, 2024 | 6:02 AM

নয়া দিল্লি: লোকসভা ভোটের মাঝে বিজেপির বড় চমক। বিজেপিতে যোগ দিলেন অনুপমা খ্যাত অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। বুধবার তিনি বিজেপির সদর দফতরে গিয়ে দলে যোগ দেন। তাঁকে দলে স্বাগত জানান বিনোদ তাউড়ে ও অনিল বালুনি।

এ দিন বিজেপির সদর দফতরে পৌঁছে দলের পতাকা হাতে তুলে নেন রুপালি গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিক যোগদানের পর তিনি বলেন, “যখন আমি উন্নয়নের এই মহাযজ্ঞ দেখি, তখন আমার মনে হয় আমিও যেন এই যজ্ঞের অংশ হই। আমার আপনাদের আশীর্বাদ ও সমর্থন চাই যাতে আমি যাই করি না কেন, তা যেন সঠিক হয়।”

প্রসঙ্গত, গত মার্চ মাসেই একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন রুপালি গঙ্গোপাধ্যায়। এর মঞ্চে দেখা যায় তাঁদের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই মুহূর্তকে জীবনের সবথেকে সেরা ও স্মরণীয় দিন বলেই উল্লেখ করেছিলেন ইন্সটাগ্রামে। তিনি লিখেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।”

এর আগে, লোকসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁকে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রার্থী করা হয়েছে।

Follow Us