AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Kumbh Mela: সামনেই মাঘী পূর্ণিমা! তার আগেই বন্ধ মহাকুম্ভে যাওয়ার রেলপথ? ‘আসল সত্যি’ প্রকাশ রেলমন্ত্রীর

Maha Kumbh Mela: প্রয়াগরাজে গাড়ির প্রবেশ নেই। তাই বাইরে ভিড় জমিয়েছে পুণ্যার্থীরা। শহরে ঢোকার মুখে জমেছে ৩০০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট। ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লেগে যাচ্ছে প্রায় ২ ঘণ্টা।

Maha Kumbh Mela: সামনেই মাঘী পূর্ণিমা! তার আগেই বন্ধ মহাকুম্ভে যাওয়ার রেলপথ? 'আসল সত্যি' প্রকাশ রেলমন্ত্রীর
Image Credit: PTI
| Updated on: Feb 10, 2025 | 2:51 PM
Share

প্রয়াগরাজ: বন্ধ হয়েছে প্রয়াগরাজ স্টেশন? চিন্তায় আকাশ ভেঙে পড়েছে পুণ্যার্থীদের মাথায়। উত্তরপ্রদেশ প্রশাসনের সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যান বলছে, গত সপ্তাহ পর্যন্ত মহাকুম্ভে এসে পুণ্যস্নান করেছেন কমপক্ষে ৪০ কোটি পুণ্যার্থী। এই অনিয়ন্ত্রিত ভিড়ের জেরেই ঘটেছিল পদপিষ্টের মতো অঘটন।

সামনে আবার একটা বিশেষ দিন। মাঘী পূর্ণিমা। আর তা ঘিরে মহাকুম্ভে যে যাওয়ার হিড়িক লাগতে চলেছে, তা আগাম টের পাচ্ছে প্রশাসনিক মহল। তাই এবার আগে ভাগেই বিপদ এড়াতে প্রয়াগরাজ শহরে চার চাকার প্রবেশ নিষিদ্ধ করেছে তারা। কিন্তু তাতেও রেহাই নেই।

প্রয়াগরাজে গাড়ির প্রবেশ নেই। তাই বাইরে ভিড় জমিয়েছে পুণ্যার্থীরা। শহরে ঢোকার মুখে জমেছে ৩০০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট। ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লেগে যাচ্ছে প্রায় ২ ঘণ্টা। এই যানজটের জেরে নাকি বন্ধ হয়েছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন এবং বন্ধ হচ্ছে প্রয়াগরাজ জংশনও।

এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। তিনি বলেন, ‘অনেকেই ভুয়ো খবর ছড়াচ্ছে যে মহাকুম্ভ সংলগ্ন রেলস্টেশনগুলি বিশেষ করে প্রয়াগরাজ জংশন বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এমনটা নয়। গতকালও, ১২ লক্ষ পুণ্য়ার্থী প্রয়াগরাজ জংশন থেকে ট্রেন ধরেছেন। রেকর্ড গড়ে মোট ৩৩০টি ট্রেন ছাড়া হয়েছে সেখান থেকে। আজকেও এখনও পর্যন্ত ১৩০টি ট্রেন রওনা দিয়েছে মহাকুম্ভের নিকটবর্তী প্রতিটি স্টেশন থেকে।’

Follow Us