Wayanad: অবশেষে সাংসদ হবেন প্রিয়াঙ্কা গান্ধী? আওয়াজ তুলল ওয়ানাড়

Wayanad: সাংসদ হবেন প্রিয়াঙ্কা গান্ধী? কেরলের ওয়ানাড় থেকে? না, এই রকম কোনও খবর এখনও কংগ্রেসের অন্দর মহল থেকে পাওয়া যাচ্ছে না। তবে, ওয়ানাড়ের মানুষ দাবি করছেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ওয়ানাড় এবং প্রি - দুই আসন থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ওয়ানাড় আসন ছাড়লে তাদের প্রিয়াঙ্কাকে চাই, বলছে ওয়ানাড়।

Wayanad: অবশেষে সাংসদ হবেন প্রিয়াঙ্কা গান্ধী? আওয়াজ তুলল ওয়ানাড়
রাহুল ছাড়লে প্রিয়াঙ্কাকে চাই...Image Credit source: Twitter

Jun 12, 2024 | 10:20 PM

ওয়ানাড়: সাংসদ হবেন প্রিয়াঙ্কা গান্ধী? কেরলের ওয়ানাড় থেকে? না, এই রকম কোনও খবর এখনও কংগ্রেসের অন্দর মহল থেকে পাওয়া যাচ্ছে না। তবে, ওয়ানাড়ের মানুষ দাবি করছেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ওয়ানাড় এবং প্রি – দুই আসন থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এখন তিনি দ্বিধায় পড়েছেন। একটি তো আসন ছাড়তেই হবে। কোনটি ছাড়বেন? ২০১৪-য় ওয়ানাড় তাঁর মান রেখেছিল। আর, রায়বরেলী গান্ধী পরিবারের প্রাচীন গড়। বুধবার (১২ জুন), এই দ্বিধা নিয়েই তিনি এসেছিলেন কেরলের মলপ্পুরমের এক সমাবেশে। ওয়ানাডের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, “শিগগিরই আপনাদের সঙ্গে দেখা করব”। আরও বলেছেন, কোন কেন্দ্র ছাড়বেন সেই বিষয়ে দ্বিধা থাকলেও, তাঁর সিদ্ধান্ত দুই কেন্দ্রকেই খুশি করবে।

তাহলে প্রিয়াঙ্কা গান্ধীর কথা আসছে কেন? আসলে অনেকেই মনে করছেন, রাহুল কী এমন সিদ্ধান্ত নিতে পারেন, যাতে দুই কেন্দ্রের মানুষই খুশি হয়? তাহলে কি তাঁর বোনকে কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী করতে চলেছেন রাহুল? এই জল্পনার মধ্যেই ওয়ানাড়ের মানুষ প্রিয়াঙ্কা গান্ধীর দাবি তুলেছেন। এদিন রাহুল গান্ধী মলপ্পুরমে আসতেই ওয়ানাড়ে রাহুল গান্ধীর সমর্থকরা পোস্টার হাতে রাস্তায় বেরিয়েছিলেন। তাতে লেখা, “প্রিয় বড় ভাই রাহুলজি, দয়া করে আমাদের ছেড়ে যাবেন না। আপনিই আমাদের সেরা আশা। কিন্তু, যদি আপনার একান্তই আমাদের ছেড়ে যেতে হয়, দয়া করে বোন প্রিয়াঙ্কাজিকে আমাদের দায়িত্ব নিতে বলুন।”


কেরলের কংগ্রেস নেতারাও মনে করছেন, সম্ভবত রাহুল গান্ধী ওয়ানাড় কেন্দ্রটিই ছেড়ে দেবেন। কেরল প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান, কে সুধাকরণও তেমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, “দুঃখ পাওয়ার বা হতাশ হওয়ার কোনও মানে নেই। রাহুল গান্ধীকে গোটা ভারতের নেতৃত্ব দিতে হবে। তিনি শুধুমাত্র ওয়ানাড়ে আটকে থাকতে পারেন না। প্রত্যেকেরই এটা বোঝা উচিত এবং মেনে নেওয়া উচিত। আমাদের তাঁকে শুভকামনা জানানো উচিত। রাহুল গান্ধী ভারতীয় রাজনীতিকে নেতৃত্ব দিতে চলেছেন। আমার-আপনার তাঁকে সমর্থন করা উচিত।”

Loading...
Unable to load recommendations.
Follow Us