Assam Firing: টানটান উত্তেজনা, সীমান্ত পেরিয়ে প্রায় ঢুকেই পড়ছিল, আটকাতে পরপর ফায়ারিং! বাংলা বাঁচল বড় বিপদ থেকে…

Drugs Syndicate: গোপন সূত্রে খবর পেয়ে ধুবড়ি জেলার ছাগলিয়া ফাঁড়ির পুলিশ সেখানে হানা দেয়। পুলিশকে দেখেই বাইকে চেপে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। সূত্রের খবর, বারংবার পাচারকারীদের থামতে বললেও, তারা থামেনি। এরপর বাধ্য হয়েই পরপর কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। 

Assam Firing: টানটান উত্তেজনা, সীমান্ত পেরিয়ে প্রায় ঢুকেই পড়ছিল, আটকাতে পরপর ফায়ারিং! বাংলা বাঁচল বড় বিপদ থেকে...
ধৃত পাচারকারী।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 06, 2026 | 7:46 AM

গুয়াহাটি: যুব প্রজন্মকে নেশায় ডুবিয়ে রাখার বিরাট ষড়যন্ত্র। অসম থেকে বাংলায় ঢুকছিল মাদক। ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগার নিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার মুহূর্তে পুলিশের অভিযান। গুলির শব্দে কাঁপল অসম-বাংলা সীমান্ত।

রুদ্ধশ্বাস অভিযান! মাদক পাচারকারীদের ধরতে গিয়ে পরপর গুলি চালাল অসমের ছাগলিয়া ফাঁড়ির পুলিশ। প্রথমে গুলি ছোড়া হয় শূন্যে, পরে গুলি চালানো হয় মাটিতে। বৃহস্পতিবার রাতে অসম-বাংলা সীমান্ত লাগোয়া ছাগলিয়ার তিনআলি চৌপতিতে টানটান উত্তেজনার অভিযান চালাল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাগলিয়া এলাকায় চারজনের একটি দল ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগারের হাতবদল করছিল। সেই মাদক অসম পেরিয়ে পশ্চিমবঙ্গে পাচারের পরিকল্পনা ছিল বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

গোপন সূত্রে খবর পেয়ে ধুবড়ি জেলার ছাগলিয়া ফাঁড়ির পুলিশ সেখানে হানা দেয়। পুলিশকে দেখেই বাইকে চেপে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। সূত্রের খবর, বারংবার পাচারকারীদের থামতে বললেও, তারা থামেনি। এরপর বাধ্য হয়েই পরপর কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ।  শূন্যে এবং মাটিতে গুলি ছোড়া হয়।

এরপর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই দু’জনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অসম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

পুলিশের এই গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে অসম-বাংলা সীমান্তের বক্সিরহাট সংলগ্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক পাচার চক্রের পিছনে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us