AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি অসমে

ছাড় থাকবে জরুরি পরিষেবায় (Emergency services)

এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি অসমে
| Updated on: May 18, 2021 | 4:34 PM
Share

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। রিপোর্ট বলছে, এশিয়া (Asia) মহাদেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সংক্রমিত নেই। দেশে অক্সিজেন ঘাটতি। হাসপাতালে বেডের অভাব। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে মানুষের সচেতন হওয়া জরুরি। ইতিমধ্যেই নানা জায়গায় লকডাউন (Lockdown) জারি করা হয়েছে।

এমন সময় সতর্কমূলক পদক্ষেপ নিল অসম সরকার। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে অসমে। ২১ মে থেকে চালু হবে এই নিয়ম। টানা ১৫ দিন এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে পারবে না অসমবাসী। করোনাকে রুখতে এমন পদক্ষেপই নিতে হল অসমে।

বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোভিড সংক্রমণ রোধ করার জন্য সারা রাজ্যে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রতিদিন বহু মানুষ এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করছে। এইভাবে চলতে থাকলে করোনাকে কোনও দিনই নিয়ন্ত্রণ করা যাবে না।

সোমবার এই রাজ্যে ৬,৩৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৯২ জন। সবাইকে সচেতন হতে বলা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রেরগুলির পক্ষ থেকে। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও ছাড় থাকবে জরুরি পরিষেবায়। অ্যাম্বুলেন্স, অক্সিজেন বহনকারী গাড়ি সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এক জেলা থেকে অন্যত্র যাতায়াত করতে পারবেন।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?