Badrinath Avalanche: নীল হয়ে গিয়েছিল হাত-পা, বদ্রীনাথে বরফের স্তূপ থেকে উদ্ধার করলেও বাঁচানো গেল না ৪ শ্রমিককে

Avalanche Rescue Work: এ দিন সকালে ১৭ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক ছিল। আবহাওয়া একটু ভাল হতেই হেলিকপ্টারে তাদের জোশীমঠে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Badrinath Avalanche: নীল হয়ে গিয়েছিল হাত-পা, বদ্রীনাথে বরফের স্তূপ থেকে উদ্ধার করলেও বাঁচানো গেল না ৪ শ্রমিককে
বরফের স্তর কেটে চলছে উদ্ধারকাজ।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 01, 2025 | 3:10 PM

দেহরাদুন: বরফের স্তূপের নীচ থেকে উদ্ধার করা গেলেও, প্রাণে বাঁচানো গেল না। উত্তরাখণ্ডের বদ্রীনাথে তুষারধসে চাপা পড়ে মৃত্যু হল ৪ শ্রমিকের। এখনও পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা গেলেও, বরফের নীচে আরও ৫ শ্রমিক চাপা পড়ে রয়েছেন। তাদের খোঁজে এখনও উদ্ধারকাজ চালানো হচ্ছে।

শুক্রবার বদ্রীনাথের মানা গ্রামের কাছে তুষারধস নামে। বর্ডার রোডস অর্গানাইজেশনের ক্যাম্পের উপরে আছড়ে পড়ে চাঁই চাঁই বরফ। ওই বরফের নীচে আটকে পড়েন ৫০ জনেরও বেশি শ্রমিক। গতকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছিল। এনডিআরএফ, এসডিআরএফ, সেনাবাহিনী, আইটিবিপি- সকলে মিলে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করেন।

এ দিন সকালে ১৭ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক ছিল। আবহাওয়া একটু ভাল হতেই হেলিকপ্টারে তাদের জোশীমঠে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেনা সূত্রে জানানো হয়েছে, বরফের নীচ থেকে যে আহত শ্রমিকদের উদ্ধার করে আনা হয়েছে, তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।

এখনও বরফের নীচে চাপা পড়ে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে। তাদের দ্রুত উদ্ধার করে যথাযথ চিকিৎসার জন্য জোশীমঠে আনা হবে। বরফে রাস্তা বন্ধ থাকায় চামোলিতে ৬টি সেনা হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সেনার উর্ধ্বতন কর্তারাও।

Loading...
Unable to load recommendations.
Follow Us