Minister Pay Cut: মন্ত্রীদের বেতন থেকে টাকা কেটে বকেয়া মেটানো হবে সরকারি কর্মীদের! বিরাট সিদ্ধান্ত

Minister salary cut for employee dues: ১০০ দিনের মধ্যেই প্রায় ১৪ হাজার কোটি টাকারও বেশি বকেয়া অর্থ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের দেওয়া হবে। জানা গিয়েছে, বর্তমানে কর্মরত সরকারি কর্মীদের বকেয়া অর্থের পরিমা ৬২০০ কোটি টাকা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মোট ৮ হাজার কোটি টাকার এরিয়ার বাকি।

Minister Pay Cut: মন্ত্রীদের বেতন থেকে টাকা কেটে বকেয়া মেটানো হবে সরকারি কর্মীদের! বিরাট সিদ্ধান্ত
প্রতীকী চিত্রImage Credit source: Getty Image

|

Apr 25, 2026 | 7:50 AM

হায়দরাবাদ: মাসের পর মাস টাকা মিলছে না। সরকারি কর্মীদের বকেয়া পড়ে অনেক। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া টাকা মেটাতে মন্ত্রীদের বেতনেই হল কাটছাঁট। মন্ত্রীদের বেতনের ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ দিয়ে মেটানো হবে সরকারি কর্মীদের প্রাপ্য টাকা।

এই সিদ্ধান্ত নিয়েছে তেলঙ্গানা সরকার। বৃহস্পতিবার ক্য়াবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রীরা স্বেচ্ছায় ৫০ শতাংশ বেতন নিতে রাজি হয়েছেন। সরকারি সূত্রে খবর, সরকারি কর্মীদের পেনশন, এরিয়ার ও অন্যান্য আর্থিক সুবিধা, যার অনেকটাই টাকার অভাবে আটকে ছিল, তা মিটিয়ে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্যাবিনেট ১০০ দিনের অ্যাকশন প্ল্যানে সম্মতি দিয়েছে। এই ১০০ দিনের মধ্যেই প্রায় ১৪ হাজার কোটি টাকারও বেশি বকেয়া অর্থ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের দেওয়া হবে। জানা গিয়েছে, বর্তমানে কর্মরত সরকারি কর্মীদের বকেয়া অর্থের পরিমা ৬২০০ কোটি টাকা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মোট ৮ হাজার কোটি টাকার এরিয়ার বাকি। মন্ত্রীদের বেতনের টাকা থেকে এই বকেয়া অর্থ মেটাবে রাজ্য সরকার।

তেলঙ্গানা সরকারের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে যে অবসরকালীন টাকা দিতে দেরি হওয়ায় বহু সরকারি কর্মী ও তাদের পরিবারকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এবার ধাপে ধাপে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কর্মী ইউনিয়ন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে বলেই জানানো হয়েছে।

রাজ্য সরকারের তরফে এও উল্লেখ করা হয়েছে যে ২০১৪ সালে যখন তেলঙ্গানা সরকার গঠিত হয়, তখন এরিয়ার ছিল না। পূর্ববর্তী সরকারের ঋণ ও সরকারি কর্মীদের বকেয়া টাকার বোঝাও বইতে হচ্ছে এই সরকারকে।

Follow Us