Prashant Kishor: বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয়ের পথে প্রশান্ত কিশোর, বিহারে অবশেষে খাতা খুলছে জন সুরজ পার্টি?

Bihar By-Election Result 2026: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৬ রাউন্ডের গণনা শেষে প্রশান্ত কিশোর ৩১,৭৪২ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী নীরজ কুমার পিছিয়ে রয়েছেন ৮,৯৬৬ ভোটে। তৃতীয় স্থানে রয়েছে আরজেডি। বাঁকিপুর দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি। গত ৩২ বছরে এই কেন্দ্র থেকে কোনও বিজেপি প্রার্থী পরাজিত হননি। রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় আসনটি ছেড়ে দেন বিজেপির রাজ্য সভাপতি নিতিন নবীন। সেই আসনেই এবার লড়াই করছেন প্রশান্ত কিশোর।

Prashant Kishor: বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয়ের পথে প্রশান্ত কিশোর, বিহারে অবশেষে খাতা খুলছে জন সুরজ পার্টি?
প্রশান্ত কিশোরImage Credit source: PTI

Aug 03, 2026 | 5:00 PM

পটনা: বিহারে (Bihar By-Election) খাতা খুলতে চলেছে প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি (Jan Suraj Party)? বাঁকিপুর বিধানসভা (Bankipur Assembly Election) কি এবার হাতছাড়া হতে চলেছে বিজেপির? আজ বিহারের উপনির্বাচনের ফলঘোষণা। গণনা চলছে। আর গণনার যা ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে, প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই বাজিমাতের পথে প্রশান্ত কিশোর। সকাল থেকেই দেখা যাচ্ছে, বাঁকিপুরে বিজেপির প্রার্থীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রশান্ত কিশোর। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৯৫ সালের পর থেকে বাঁকিপুর আসন কখনও হাতছাড়া হয়নি বিজেপির।

বাঁকিপুরে এগিয়ে প্রশান্ত কিশোর

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩১ রাউন্ডের মধ্যে ২৬ রাউন্ড গণনা শেষে  প্রশান্ত কিশোর ১৫,৮৬৪ ভোটে এগিয়ে রয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৫৩,৫৬৬। বিজেপি প্রার্থী নীরজ কুমার পেয়েছেন ৩৭,৭০২ ভোট। আরজেডি প্রার্থী রেখা কুমারী ১১,৯৩৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। তিনি প্রশান্ত কিশোরের থেকে ৪১,৬৩৩ ভোটে পিছিয়ে।

বাঁকিপুর দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি। গত প্রায় ৩১ বছরে এই কেন্দ্র থেকে কোনও বিজেপি প্রার্থী পরাজিত হননি। রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় আসনটি ছেড়ে দেন বিজেপির রাজ্য সভাপতি নিতিন নবীন। সেই আসনেই এবার লড়াই করছেন প্রশান্ত কিশোর।

বিজেপি এই আসনে দুইবার প্রার্থী বদল করে। মনোনয়ন জমা দেওয়ার একদিন পরই বিজেপির প্রথম প্রার্থী অভিষেক কুমার সিনহা পারিবারিক কারণ দেখিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করেন। এরপর যুব মোর্চার নেতা নীরজ কুমার সিনহাকে প্রার্থী করে বিজেপি।

মধ্যপ্রদেশ ও গুজরাতে উপনির্বাচন

উল্লেখ্য, বিহারের বাঁকিপুরের পাশাপাশি মধ্যপ্রদেশের দাতিয়া, গুজরাতের মঞ্জলপুরেও উপনির্বাচনের গণনা চলছে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং ৩৮ হাজারের বেশি ভোট নিয়ে এগিয়ে রয়েছেন। বিজেপির আশুতোষ তিওয়ারি প্রায় সাড়ে ৬ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন।

দাতিয়া একসময় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তিনি ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত টানা তিনবার এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। তবে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন। এবার বিজেপির প্রার্থী বদল ঘিরে তাঁর সমর্থকদের মধ্যে অসন্তোষও প্রকাশ্যে আসে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী কুনওয়ার ঘনশ্যাম সিং দু’বারের প্রাক্তন বিধায়ক।

মঞ্জলপুরে বিজেপি

গুজরাতের মঞ্জলপুর কেন্দ্রে শেষ দফার গণনা চলাকালীন বিজেপি প্রার্থী সতীশ গোবিন্দভাই প্যাটেল ২৯ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও রাজ্য সহ-সভাপতি ভিখাভাই রাবারি-র বিরুদ্ধে লড়ছেন বিজেপির প্রার্থী।

উল্লেখ্য, ২০২২ সালের গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি ১৮২ আসনের মধ্যে ১৫৬ আসনে জিতে রেকর্ড গড়েছিল। যোগেশ প্যাটেল টানা আটবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং মাঞ্জলপুর কেন্দ্র থেকেও ২০১২, ২০১৭ ও ২০২২ সালে জয়ী হয়েছিলেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us