AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NEET paper leak: ‘যা ঘটেছে তার দায় আমার…’, অবশেষে নিট পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

NEET UG 2024: বৃহস্পতিবার (২০ জুন), বিহারের প্রশ্ন ফাঁস, এক বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, এই একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য সকল পরিক্ষার্থীদের ভবিষ্যত বিপন্ন করবে না সরকার। নিট পরীক্ষাকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ উঠছে, তার তদন্তে এক বিশেষ তদন্ত কমিটি তৈরি করল সরকার।

NEET paper leak: 'যা ঘটেছে তার দায় আমার...', অবশেষে নিট পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
সাংবাদিক সম্মেলনে ধর্মেন্দ্র প্রধানImage Credit: PTI
| Updated on: Jun 20, 2024 | 9:11 PM
Share

নয়া দিল্লি: নিট (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ‘ফাঁস’ হয়েছে বলে বিরোধী এবং পরিক্ষার্থীদের একাংশ থেকে অভিযোগ করা হলেও, সেই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। যদিও বিহারের পটনায় প্রশ্ন ফাঁসের ঘটনা প্রায় প্রমাণিত হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে ৪জনকে গ্রেফতার করেছে পটনা পুলিশ। তার মধ্যে লক্ষ লক্ষ টাকা অর্থের বিনিময়ে পরীক্ষার আগেই প্রশ্নপত্র কেনা ছাত্রও রয়েছে। এরই মধ্যে, বৃহস্পতিবার (২০ জুন), বিহারের প্রশ্ন ফাঁস, এক বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, এই একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য সকল পরিক্ষার্থীদের ভবিষ্যত বিপন্ন করবে না সরকার। এনইইটি পরীক্ষাকে ঘিরে দুর্নীতির সন্দেহের বাতাবরণে, বিভিন্ন মহল থেকেই দাবি উঠছে এনইইটি পরীক্ষা বাতিল করে, ফের পরীক্ষা নেওয়ার। তবে, সরকার যে সেই পথে হাঁটার কোনও চিন্তা-ভাবনা করছে না। তবে, এই ঘটনার দায় তাঁর বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

এদিন ধর্মেন্দ্র প্রধান বলেন, “এনইইটি পরীক্ষা নিয়ে বিহার সরকারের থেকে কিছু তথ্য পেয়েছি। পটনা পুলিশের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে কিছু গলদ পাওয়া গিয়েছে। এনটিএ হোক বা অন্য কোন ক্ষেত্রে কোনও রকম কারচুপির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” নিট পরীক্ষা পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)। অভিযোগ উঠছে, নিট পরীক্ষায় যে দুর্নীতির অভিযোগ উঠছে,তার সঙ্গে এই সরকারি সংস্থারও কয়েকজন ব্যক্তি যুক্ত আছেন। এই বিষয়ে তদন্তের জন্য এদিন এক স্পেশাল তদন্ত কমিটি গঠন করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

শিক্ষামন্ত্রী বলেছেন, “এনটিএ-র বিষয় কিছু তথ্য সামনে এসেছে। স্পেশাল তদন্ত কমিটি এর তদন্ত করবে। এনটিএ-র কর্মপদ্ধতি, স্বচ্ছতা সবকিছু যাতে আরও উন্নত করা যায় সেই দিকে নজর দেওয়া হবে। প্রশাসক, মনোবিজ্ঞানী, প্রযুক্তিবিদ, বৈজ্ঞানিক এবং উচ্চ পর্যায়ের আধিকারিকরা এই কমিটিতে থাকবেন।” ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন, “যে মেধাবী ছাত্র-ছাত্রীরা পরীক্ষা পাশ করেছে, তাদের কথা ভাবা উচিত। একটি বিচ্ছিন্ন ঘটনার সফলভাবে তদন্ত করছে বিহারের পটনার পুলিশ। প্রশ্নপত্র ফাঁস হওয়ার সমস্যা প্রায় সব রাজ্যেই দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা আইন করে সুনির্দিষ্ট নিয়মাবলী তৈরি দিকে এগোচ্ছি।”

এদিন নিট পরীক্ষা নিয়ে বিজেপি-আরএসএস-কে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, বিজেপি-আরএসএস দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি দখল করে নিতে চাইছে। সেই কারণেই প্রধানমন্ত্রী মোদী প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকাতে পারছেন না। রাহুলের এই অভিযোগ সম্পর্কে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “আমরা এই নিয়ে রাজনীতি করতে চাই না। কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। এর বিরুদ্ধে আমরা পদক্ষেপ করব। যা ঘটেছে তার দায় আমি নিচ্ছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এখন ছাত্র-ছাত্রীদের হিতের কথাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। অনেক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের অভিযোগ আমার কাছে এসেছে। ওদের ক্ষোভ যুক্তিযুক্ত। এক্ষেত্রে যা করণীয় তা আমরা করব।”

শুধু নিট নয়, প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে ইউজিসি নেট (UGC NET) পরীক্ষাতেও। বুধবারই এই পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ফের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ডার্ক ওয়েব এবং চেলিগ্রামে ফাঁস হয়েছে প্রশ্নপত্র।

Follow Us