Bisleri Water: বিসলেরির জলেও বিপদ? মিলল ক্যানসারের উপাদান! কড়া পদক্ষেপ FSSAI-এর

FSSAI Action Against Bisleri: FSSAI জানিয়েছে, বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কারখানা থেকে প্যাকেটজাত পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, ওই জলে ব্রোমেটের পরিমাণ নির্ধারিত সীমার মধ্যে নেই। সেই কারণে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬ অনুযায়ী জলের নমুনাটি নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়।

Bisleri Water: বিসলেরির জলেও বিপদ? মিলল ক্যানসারের উপাদান! কড়া পদক্ষেপ FSSAI-এর
বিসলেরির জলেও বিপদ!Image Credit source: Tv9 Bangla

Nov 23, 2026 | 9:04 AM

নয়া দিল্লি: বিসলেরির পানীয় জলও আর নিরাপদ নয়। নমুনা পরীক্ষায় উঠে এল এবার ভয়ঙ্কর তথ্য। দেশের অন্যতম পরিচিত পানীয় জলের ব্র্যান্ড বিসলেরির (Bisleri) জলের নমুনায় মিলল ক্ষতিকর রাসায়নিক উপাদান। পরীক্ষাগারে জলের নমুনা পরীক্ষা করে তাতে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট (Bromate) এবং পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। এরপরই সংস্থাটির বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা।

FSSAI জানিয়েছে, বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কারখানা থেকে প্যাকেটজাত পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, ওই জলে ব্রোমেটের পরিমাণ নির্ধারিত সীমার মধ্যে নেই। সেই কারণে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬ অনুযায়ী জলের নমুনাটি নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়।

FSSAI-এর তরফে কী বলা হয়েছে?

তবে এই পরীক্ষার ফলাফলের বিরুদ্ধে আপত্তি তোলে বিসলেরি কর্তৃপক্ষ। এরপর নমুনাটি আরও পরীক্ষার জন্য রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। কিন্তু দ্বিতীয় পরীক্ষাতেও স্বস্তি মেলেনি। সেখানেও জলের নমুনায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতি পাওয়া যায়। এরপরই বিসলেরির বিরুদ্ধে খাদ্য সুরক্ষা আইনে মামলা করার অনুমোদন দিয়েছে FSSAI।

উল্লেখ্য, ব্রোমেট এবং PAHs, এই দুই ধরনের রাসায়নিকই কার্সিনোজেনিক বা ক্যানসার সৃষ্টির সম্ভাবনাযুক্ত পদার্থ হিসেবে পরিচিত। ফলে পানীয় জলের নমুনায় এই উপাদানগুলির উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যান্য সংস্থার বিরুদ্ধেও পদক্ষেপ 

শুধু বিসলেরি নয়, খাদ্য সুরক্ষার মান লঙ্ঘনের অভিযোগে আরও কয়েকটি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে FSSAI। এর মধ্যে রয়েছে আশা কনফেকশনারি। সংস্থাটির তৈরি প্রি-প্যাকেটেড চকোলেট ফিলড কুকিজ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা।

ল্যাবরেটরি পরীক্ষায় ওই বিস্কুটে কারমোসিন (Carmoisine) নামে একটি রং করার উপাদানের উপস্থিতি পাওয়া গিয়েছে, অথচ প্যাকেটের লেবেলে তার উল্লেখ ছিল না। পাশাপাশি, নির্ধারিত সর্বোচ্চ সীমার চেয়ে বেশি পরিমাণে টারট্রাজিন (Tartrazine) পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ওই খাবারে সানসেট ইয়েলো FCF (Sunset Yellow FCF) নামে এমন একটি কৃত্রিম রংও মিলেছে, যা সংশ্লিষ্ট খাদ্যপণ্যের ক্ষেত্রে ব্যবহারের অনুমতি নেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us