
নয়া দিল্লি: আজ বিরল রবিবার। আজ, ৩১ মে আকাশে দেখতে পাবেন নীল চাঁদ বা ব্লু মুন (Blue Moon)। শুধু ব্লু মুন বললেও ভুল হবে, আজ আকাশে দেখা দেবে মাইক্রোমুন (micromoon)-ও। নাসা জানিয়েছে কখন, কোথায় দেখা যাবে এই বিরল চাঁদ?
ইংরেজিতে প্রবাদ রয়েছে, “ওয়ান্স ইন অ্যা ব্লু মুন”। বিরল ঘটনাকে বোঝাতেই এই কথা বলা হয়। তাই বোঝাই যাচ্ছে এটা অতি সাধারণ কোনও ঘটনা নয়, বরং মহাজাগতিক বিরল ঘটনা। ব্লু মুনের সংজ্ঞা বলতে নাসা (NASA) বলে, যখন এক মাসে দুইবার পূর্ণ চাঁদ অর্থাৎ পূর্ণিমা হয়, তখন ব্লু মুন দেখা যায়। মুন সাইকেল সাধারণত ২৯.৫ দিন থাকে, অর্থাৎ চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ করতে ২৯.৫ দিন সময় লাগে। যদি মাসের শুরুতেই পূর্ণিমা হয়, তাহলে মাসের শেষে, ৩০ বা ৩১ তারিখে আবার পূর্ণ চাঁদ দেখা দিতে পারে।
ব্লু মুন কিন্তু প্রতি মাসে দেখা যায় না। প্রতি দুই-তিন বছর অন্তর একবার দেখা যায় ব্লু মুন। বাতাসে ধুলো বা ধোঁয়ার জন্য অনেক সময় লাল আলোর ওয়েভলেন্থ তৈরি হয়, যার কারণে চাঁদ আরও বেশি নীলচে দেখায়। আজকের পর আগামী ২০২৮ সালে ব্লু মুন দেখা যাবে। নাসা জানিয়েছে, এরপরে ২০৫৩ সালে ব্লু মুন দেখা দেবে।
আজ, ৩১ মে বিশ্বজুড়েই দেখা যাবে ব্লু মুুন। আমেরিকায় সূর্যোদয়ের ঠিক আগে অর্থাৎ সকাল ৪টে ৪৫ মিনিটে সর্বোচ্চ উজ্জ্বলতায় পৌঁছবে চাঁদ। ভারতেও ব্লু মুন দেখা যাবে। গোটা এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ব্লু মুন যাবে।