BRICS Summit 2026: ভারতের প্রতিরক্ষাতেই আস্থা ইথিওপিয়া-মালয়শিয়ার, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী হল?

BRICS Summit: ইথিওপিয়া ও মালয়শিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা ভারতের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী তারা। যৌথ সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনা নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশই ভারতীয় শিল্প ও বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন।

BRICS Summit 2026: ভারতের প্রতিরক্ষাতেই আস্থা ইথিওপিয়া-মালয়শিয়ার, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী হল?
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক ইথিওপিয়া ও মালয়শিয়ার প্রধানমন্ত্রীর।Image Credit source: PTI

|

Sep 12, 2026 | 12:43 PM

নয়া দিল্লি: আজ থেকে শুরু হচ্ছে ব্রিকস সামিট। এবার ব্রিক সামিটের সভাপতিত্বের দায়িত্বে রয়েছে ভারত। সামিট শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করলেন ইথিওপিয়া ও মালয়শিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। তারা জানিয়েছেন, ভারতের সঙ্গে ইথিওপিয়া ও মালয়শিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

ইথিওপিয়া ও মালয়শিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা ভারতের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী তারা। যৌথ সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনা নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশই ভারতীয় শিল্প ও বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। একদিকে যেখানে ইথিওপিয়ায় ভারতীয় মাইনিং কোম্পানি গুলিকে স্বাগত জানানো হয়েছে, সেখানেই মালয়শিয়ার সঙ্গে সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা হয়েছে। এমনটাই খবর সরকারি সূত্রে।

প্রসঙ্গত, ছোট ও মাঝারি দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা ক্রমশ বাড়ছে। এশিয়া, আফ্রিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তার প্রয়োজন মেটাতে ভারতের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে।সাম্প্রতিক সময়ে এর অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ হল ইন্দোনেশিয়া। চলতি বছরের জুলাই মাসে জাকার্তা ভারতের সঙ্গে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করেছে। পাশাপাশি, ভারতের ‘অস্ত্র’ (Astra) এয়ার-টু-এয়ার মিসাইলকে ঘিরে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে দুই দেশ।

ভিয়েতনামও ভারতের গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে উঠে এসেছে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ভিয়েতনামের সঙ্গে ব্রহ্মোস চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।  ফিলিপিন্স ইতিমধ্যেই ব্রহ্মোস কিনেছে ভারতের কাছ থেকে। ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তিতে তিনটি অ্যান্টি-শিপ মিসাইল ব্যাটারি কেনার সিদ্ধান্ত নিয়েছিল। ২০২৬ সালে সেই সরঞ্জাম সরবরাহের কাজও সম্পূর্ণ হয়েছে।

আর্মেনিয়াও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ক্রেতা। ভারতের কাছ থেকে পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার, আকাশ-১এস এয়ার ডিফেন্স সিস্টেম, ATAGS আর্টিলারি গান, র‌্যাডার-সহ একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে আর্মেনিয়ার মোট অস্ত্র আমদানির প্রায় ৪৩ শতাংশই এসেছে ভারত থেকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us