CAA: সিএএ কার্যকর হওয়ার পরই থমকে গেল কেন্দ্রীয় সরকারের ই-গেজেট ওয়েবসাইট

E-Gazette website crashes: আজ, সোমবার বিকালে দেশজুড়ে কার্যকর করা হয়েছে সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই বসে গেল সরকারের ই-গেজেট ওয়েবসাইট।

CAA: সিএএ কার্যকর হওয়ার পরই থমকে গেল কেন্দ্রীয় সরকারের ই-গেজেট ওয়েবসাইট
প্রতীকী ছবি।

|

Mar 11, 2024 | 7:32 PM

নয়া দিল্লি: সোমবার বিকালে দেশজুড়ে কার্যকর করা হল নাগরিকত্ব সংশোধনী বিল (CAA)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সিএএ কার্যকর করার কথা ঘোষণা করা হয়। মোদী সরকারের তরফে এই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই থমকে গেল ই-গেজেট ওয়েবসাইট। অর্থাৎ দেশে সিএএ কার্যকর হওয়ার পরই থমকে গেল কেন্দ্রীয় সরকারের ই-গেজেট ওয়েবসাইট। সোমবার সন্ধ্যায় হঠাৎ করে এই ওয়েবসাইট বসে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সিএএ-র নিয়ম মূলত সরকারের ই-গেজেট ওয়েবসাইটেই প্রকাশিত হবে। কারা, কী ভাবে অনলাইনে সিএএ-র জন্য আবেদন করতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে এই ওয়েবসাইটে। স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া বিবৃতিতেও একথা উল্লেখ রয়েছে। ফলে সিএএ বিজ্ঞপ্তি জারির পরই হঠাৎ করে ই-গেজেট ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাওয়ায় নানা প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে সংসদে পাশ হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল। বিরোধীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার পক্ষ এটি সংসদে পাশ করে এবং সেটা আইনে পরিণত হয়। সিএএ আইনের মূল বিষয় হল, ২০১৪ সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পারসিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে শর্ত হল, তাঁদের অন্তত পাঁচ বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলেই তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেই আইন পাশ হওয়ার ৪ বছর পর লোকসভা ভোটের আগে কার্যকর করা হল।

Loading...
Unable to load recommendations.
Follow Us