IED Blast: জঙ্গলে টহলদারির সময় আইইডি বিস্ফোরণ, আহত জওয়ান

ছত্তীসগঢ় পুলিস সূত্রে জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের জঙ্গল লাগোয়া ওই এলাকায় আইইডি বিছিয়ে রেখেছিল মাওবাগদীরা। টহলদারির সময় তাতে চাপ পড়তেই বিস্ফোরণ ঘটে। এর পর তল্লাশি চালিয়ে তিনটি আইইডি উদ্ধার করেছে পুলিশ। ৫ কেজি ওজনের তিনটি বিস্ফোরক উদ্ধার হয়েছে।

IED Blast: জঙ্গলে টহলদারির সময় আইইডি বিস্ফোরণ, আহত জওয়ান
প্রতীকী ছবি।

Feb 11, 2024 | 6:34 PM

বিজাপুর: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণের জেরে আহত হলেন ছত্তীসঘড় আর্মড ফোর্সের এক জওয়ান। রবিবার সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। বিজাপুরে জঙ্গল লাগোয়া ওই এলাকায় টহল দিচ্ছিল ছত্তীসগঢ় আর্মড ফোর্সের জওয়ানরা। সে সময়ই এই বিস্ফোরণ ঘটে। এবং তাতেই আহত হন ওই জওয়ান।

ছত্তীসগঢ় পুলিস সূত্রে জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের জঙ্গল লাগোয়া ওই এলাকায় আইইডি বিছিয়ে রেখেছিল মাওবাগদীরা। টহলদারির সময় তাতে চাপ পড়তেই বিস্ফোরণ ঘটে। এর পর তল্লাশি চালিয়ে তিনটি আইইডি উদ্ধার করেছে পুলিশ। ৫ কেজি ওজনের তিনটি বিস্ফোরক উদ্ধার হয়েছে।

আহত জওয়ানের বিষয়ে ছত্তীসগঢ় পুলিশের এক অফিসার বলেছেন, “বিস্ফোরণের জেরে পায়ে আঘাত লেগেছে ওই জওয়ানের। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দান্তেওয়াড়া জেলা হাসপাতালে আহত জওয়ানকে স্থানান্তরিত করা হয়েছে।” সেখান থেকে এয়ারলিফ্টের মাধ্যমে রায়পুরে আনা হয়েছে।

Follow Us