IPS Ajay Pal Sharma: ‘অবিলম্বে সরানো হোক’, রাতেই সুপ্রিম কোর্টে মামলা ‘সিংহম’ অফিসারের বিরুদ্ধে

Supreme Court: সোমবার ফলতার তৃণমূল নেতা তথা প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে কার্যত সতর্ক করতে শোনা যায় অজয় পাল শর্মাকে। জাহাঙ্গীর যেন ভোটারদের ধমক না দেয়, সে ব্যাপারে সতর্ক করা হয় তাঁর পরিবারকে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে। জাহাঙ্গীর জানিয়ে দেন, তিনিও ভয় পাওয়ার ছেলে নন। এরপর মঙ্গলবার হাইকোর্টে ওঠে মামলা।

IPS Ajay Pal Sharma: অবিলম্বে সরানো হোক, রাতেই সুপ্রিম কোর্টে মামলা সিংহম অফিসারের বিরুদ্ধে
আইপিএস অজয় পাল শর্মাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 29, 2026 | 12:27 PM

নয়া দিল্লি: রাজ্যে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত আইপিএস অজয় পাল শর্মাকে (IPA Ajay Pal Sharma) সরাতে এবার মামলা হল সুপ্রিম কোর্টে। গত কয়েকদিন ধরে দক্ষিণ ২৪ পরনার স্পর্শকাতর এলাকাগুলিতে যেভাবে অজয় শর্মাকে ঘুরতে দেখা যাচ্ছে, তাতে তাঁকে কেউ কেউ পর্দার চরিত্র ‘সিংহম’-এর সঙ্গে তুলনা করছেন। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে তাঁকে। সেই সিংহমের বিরুদ্ধেই পরপর মামলা। বুধবার ভোটের আগে মঙ্গলবার রাতে মামলা হয় সুপ্রিম কোর্টে।

কী আবেদন সুপ্রিম কোর্টে?

মঙ্গলবার রাতে অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা হয়। মামলা গৃহীত হওয়ার খবর এখনও জানা যায়নি। পশ্চিমবঙ্গের ভোটের দায়িত্ব থেকে অবিলম্বে সরাতে হবে অজয় পাল শর্মাকে, এমনই দাবি জানিয়েছেন মামলাকারী। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ উঠেছে।

মামলা হয় হাইকোর্টেও

হাইকোর্টে মঙ্গলবার আর্জি খারিজ হয়ে যাওয়ার পর অজয় রাজের বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী। বিচারপতি কৃষ্ণা রাও মামলাই শোনেননি। তাই নতুন বেঞ্চ গঠনের আর্জি জানানো হয়েছে। দ্রুত শুনানির আর্জি করে রাতেই মেইল করা হয় হাইকোর্টের প্রধান বিচারপতিকে।

হাইকোর্টে খারিজ হয়ে যায় আবেদন

মঙ্গলবার হাইকোর্টে মামলা ওঠে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ২৯ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের দিন পর্যন্ত কোনও হস্তক্ষেপ করা হবে না। যারা নির্বাচনের দায়িত্বে আছে, তাদের কারও কাজে হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দেন বিচারপতি কৃষ্ণা রাও। এছাড়া মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শুনানি হয়নি মঙ্গলবার।

Follow Us